Mitchell Owen: ম্যাক্সওয়েলের পরিবর্তে মিচেল আওয়ানকে দলে নিল পঞ্জাব

প্লে অফের লড়াইয়ে থাকা শ্রেয়স আইয়ারের দল ম্যাক্সওয়েলের পরিবর্তে দলে নিল অস্ট্রেলিয়ার বিস্ফোরক ওপেনার-অলরাউন্ডারর মিচেল আওয়েন-কে।

Mitchell Owen: ম্যাক্সওয়েলের পরিবর্তে মিচেল আওয়ানকে দলে নিল পঞ্জাব
Shreyas Iyer. (Photo Credits: X)

Mitchell Owen: চোট পেয়ে ছিটকে যাওয়া অজি তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করল পঞ্জাব কিংস। প্লে অফের লড়াইয়ে থাকা শ্রেয়স আইয়ারের দল ম্যাক্সওয়েলের পরিবর্তে দলে নিল অস্ট্রেলিয়ার বিস্ফোরক ওপেনার-অলরাউন্ডারর মিচেল আওয়েন-কে। ২৩ বছরের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার আওয়েনকে এখনও দেশের হয়ে খেলার সুযোগ না পেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ সফল। চলতি বছর বিগ ব্যাশ লিগের ফাইনালে সিডনি থান্ডার্সের বিরুদ্ধে হোবার্টের হয়ে খেলে ৪২ বলে ১০৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে চমকে দিয়েছিলেন আওয়েন।

এবার বিগ ব্যাশের ফাইনালে ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন আওয়েন

বিশ বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে ওপেন করতে নেমে বিস্ফোরক কিছু সেঞ্চুরি আছে আওয়ানের। বিগ ব্যাশের ফাইনালে ৪২ বলে ১১ ছক্কার সেঞ্চুরিও আছে তাঁর। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগেও নজর কেড়েছেন। পঞ্জাব সুপার কিংসের হয়ে এখন ওপেন করছেন প্রভসিমরন সিং ও প্রিয়াংশ আরিয়া। আওয়েনকে দলে যোগ দিলে ওপেন করতে নামেন কি না সেটা দেখার।

আওয়েনকে স্কোয়াডে নিল পঞ্জাব কিংস

এবার আইপিএলে পুরোপুরি হতাশ করেন ম্যাক্সওয়েল

একেবারে খারাপ খেলে, আঙুলে চোট পেয়ে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন পঞ্জাব কিংসের তারকা অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। অনেক আশা করে ম্যাক্সওয়েলকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় এবারের নিলাম থেকে কিনেছিল প্রীতি জিন্টার দল। কিন্তু এবারের আইপিএলে ৬টা ম্যাচ খেলে ম্যাক্সওয়েল মাত্র ৪১ রান করেন।গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম বলে আউট হয়ে এবারের আইপিএল শুরু করে পুরোপুরি হতাশ করেন ম্যাক্সওয়েল।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).