MI vs SRH: কলকাতা যা পারেনি, সেটাই চলতি আইপিএলে করে দেখাল মুম্বই

সান রাইজার্স হায়দারাবাদ-কে ৪ উইকেটে হারিয়ে চলতি আইপিএলে ঘুরে দাঁড়ানোর পথে মুম্বই ইন্ডিয়ন্স। টানা দুটো ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় মুম্বই ধরে ফেলল কলকাতাকে (তবে নেট রানে এগিয়ে থাকায় নাইটরা ছয়ে, আম্বানিরা সাতে)।

MI vs SRH: কলকাতা যা পারেনি, সেটাই চলতি আইপিএলে করে দেখাল মুম্বই
MI beats SRH by 4 wickets. (Photo Credits: X)

মুম্বই, ১৭ এপ্রিল: IPL 2025, MI vs SRH: সান রাইজার্স হায়দারাবাদ-কে ৪ উইকেটে হারিয়ে চলতি আইপিএলে ঘুরে দাঁড়ানোর পথে মুম্বই ইন্ডিয়ন্স। টানা দুটো ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় মুম্বই ধরে ফেলল কলকাতাকে (তবে নেট রানে এগিয়ে থাকায় নাইটরা ছয়ে, আম্বানিরা সাতে)। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে জিততে হল ১৬৩ রান তাড়া করতে হবে, এমন শর্তে খেলতে তেমন ভাল ব্যাট না করেও ১১ বল বাকি থাকতে ৬ উইকেট খুইয়ে তুলে নিল মুম্বই। বল হাতে ১৪ রানে ২ উইকেট ও ব্যাট হাতে তিন নম্বরে নেমে ২৬ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচের নায়ক মুম্বইয়ের ব্রিটিশ অলরাউন্ডার উইল জ্যাকস। ২৬ রানে ৩ উইকেটের দুরন্ত স্পেল করেও হারতে হল সান রাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্সকে। হায়দরাবাদের শ্রীলঙ্কান পেসার এশান মালিঙ্গা খেলার শেষের দিকে হার্দিক (২১) ও নমন ধীর (০)-কে আউট করেন। তবে সান রাইজার্সের অতি শক্তিশালী ব্যাটিং লাইন আপ এদিন ওয়াংখেড়েতে ফ্লপ করায় জিততে অসুবিধা হল না আম্বানির দলের।

টানা দুটো ম্যাচে জয় মুম্বইয়ে, যা এখনও করতে পারেনি কলকাতা

চলতি আইপিএলে এই প্রথম টানা দুটো ম্যাচে জিতলেন হার্দিক পান্ডিয়া-রা। প্রথম পাঁচ ম্যাচে মাত্র ১টি-তে জেতার পর, টানা দুটি ম্যাচে জিতে সাতটি খেলে ৬ পয়েন্ট সংগ্রহ করে প্লে অফের দৌড়ে টিকে থাকল মুম্বই। ৭ ম্যাচ খেলে কেকেআর আর মুম্বইয়ের পয়েন্ট এখন সমান। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় লিগ তালিকায় আজিঙ্কা রাহানেরা ৬ নম্বরে, হার্দিকরা সাতে আছেন। চলতি আইপিএল লিগ পর্যায়ে ঠিক অর্ধেক ম্যাচ খেলে ফেলেছে কলকাতা ও মুম্বই। কিন্তু কলকাতা এখনও টানা দুটো ম্যাচে জিতে সামান্য ধারাবাহিকতারও পরিচয় দিতে পারেনি, সেখানে মুম্বই এদিন হায়দারবাদকে হারিয়ে টানা দুটো ম্যাচ জিতে দেখাল।

দারুণ জয় মুম্বইয়ের

কীভাবে জিতল মুম্বই

গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রেকর্ড ২৪৫ রান অনায়াসে তাড়া করা সান রাইজার্স ব্যাটিং আজ বুমরাদের কাছে কেমন গুঁটিয়ে গেল। গত ম্যাচে ১৪১ রানের অবিশ্বাস্য খেলা সান রাইজার্সের ওপেনার অভিষেক শর্মা (৪০) এদিন আউট হতেই কামিন্সদের ব্যাটিংয়ের কামড় নরম হয়ে যায়। ট্রাভিস হেড (২৯ বলে ২৮), ঈশান কিষাণ (২) থেকে নীতীশ রেড্ডি (১৯)-রা কিছুই করতে পারেননি। গত পাঁচটা ম্যাচের মধ্যে ৪টি-তেই হেরে প্লে অফ ক্রমশ দূরে চলে যাচ্ছে গতবারের ফাইনালিস্ট কামিন্সদের।

(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 11:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).