KKR vs DC, IPL 2021 Live Cricket Streaming: মরণবাঁচন ম্যাচে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছে কেকেআর, কখন কীভাবে সরাসরি দেখতে পাবেন এই ম্যাচ
আইপিএলে শারজায় আজ দুপুরে মরণবাঁচন লড়াইয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ১০ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে চার নম্বরে আছে কেকেআর। প্লে অফে উঠতে হলে আজ জিততেই হবে ইয়ন মরগ্যানদের। কারণ পয়েন্ট তালিকার যা অবস্থা তাতে প্লে অফের প্রথম দুটি দল (সিএসকে, দিল্লি ক্যাপিটালস) সম্পূর্ণ নিশ্চিত হয়ে গিয়েছে।
শারজা, ২৮ সেপ্টেম্বর: আইপিএলে (IPL 2021) শারজায় (Sharjah) আজ দুপুরে মরণবাঁচন লড়াইয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ১০ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে চার নম্বরে আছে কেকেআর। প্লে অফে উঠতে হলে আজ জিততেই হবে ইয়ন মরগ্যান (Eion Morgan)-দের। কারণ পয়েন্ট তালিকার যা অবস্থা তাতে প্লে অফের প্রথম দুটি দল (সিএসকে, দিল্লি ক্যাপিটালস) সম্পূর্ণ নিশ্চিত হয়ে গিয়েছে। একটি দল প্লে অফের পথে অনেকটা এগিয়ে (আরসিবি)। আর চতুর্থ দল হিসেবে প্লে অফের ওঠার লড়াইয়ে আছে চারটি দল (কলকাতা, পঞ্জাব, রাজস্থান, মু্ম্বই)। যারা সবাই ১০ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে এক জায়গায় দাঁড়িয়ে। এখান থেকে হার মানেই খাদের কিনারা থেকে নিচে পড়ে যাওয়ার দিকে এক পা বাড়িয়ে রাখা।
ভারতে খারাপ খেললেও, সংযুক্ত আরবআমিরশাহিতে এসে দারুণ খেলছে কেকেআর। বেঙ্গালুরুকে মাত্র ৯২ রানে অল আউট করে জয়, মু্ম্বইকে উড়িয়ে জিতেছে কলকাতা। কিন্তু চেন্নাই ম্যাচে শেষের দিকে খারাপ বল করে জাদেজার অবিশ্বাস্য ইনিংসের কারণে হারতে হয়েছে। ধোনিদের বিরুদ্ধে হারলেও কেকেআর-কে চতুর্থ দল হিসেবে প্লে অফ ওঠার ব্যাপারে বাজি ধরছেন বিশেষজ্ঞরা। কারণ আরব মুলুকে দল হিসেবে দারুণ খেলছে কলকাতা। ওপেনার প্রথমবার সুযোগ পেয়ে ভেঙ্কটেশ আইয়ার অনবদ্য খেলছেন। শুবমন গিল, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা ফর্মে আছেন। দীনেশ কার্তিকের ক্যামিও ক্লিক করছে। বল হাতে রাসেল কামাল করছেন। আরও পড়ুন: হাঁটুতে চোট পেয়ে আইপিএল শেষ, দেশে ফিরলেন কেকেআর-স্পিনার কুলদীপ যাদব
নারিন- বরুণ জুটিও খারাপ করছেন না। এবার আরও দুটো বিষয় জমে গেলে কেকেআর-এর প্লে অফে ওঠা উচিত। সেগুলি হল ১) ইয়ন মরগ্যানের ব্যাটে পুরনো ঝলক ফিরে আসা, ২) রাসেলের ব্যাট হাতে সেই রুদ্রমূর্তি।
অন্যদিকে, ১০ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে প্লে অফ কার্যত নিশ্চিত হওয়া দিল্লি আজ জিতলে প্লে অফ সম্পূর্ণ নিশ্চিত হবে। তা ছাড়া আইপিএলের ফরম্যাট এমন রাউন্ড রবীন লিগে প্রথম দুয়ে শেষ করতে পারলে কাপ জিততে একটা অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। কারণ লিগ তালিকায় প্রথম দুই থাকা দল প্লে অফে একটা ম্যাচ জিতলেই যেমবন ফাইনালে উঠতে পারে, তেমন প্রথম ম্যাচটা হারলে বিদায় নেয় না, বরং আরও একটা সুযোগ পায়। আর তৃতীয় বা চতুর্থ হয়ে প্লে অফে উঠলে দুটো ম্যাচ জিতে তবে ফাইনালে যেতে হয়। দিল্লির চোখ এখন প্রথম দুইয়ে শেষ করা। দিল্লি দল হিসেবে অনবদ্য। শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ-সেরা চার ভারতীয়ই দিল্লিতে। সঙ্গে আবার রাবাদার মত পেসার দল। স্পিন আক্রমণে অশ্বিন। খাতায় কলমে এগিয়ে থেকেই কেকেআর-এর বিরুদ্ধে নামছে দিল্লি ক্যাপিটালস। তবে কেকেআর আন্ডারডগ হিসেবে মেনেই বাজিমাত করে বেশি, অতীতে সেটা বারবার প্রমাণ হয়েছে।
কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি কখন, কোথায় হবে
আজ, মঙ্গলবার ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কীভাবে দেখা যাবে:
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ। স্টার স্পোর্টস ওয়ান, ওয়ান এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-১ সরাসরি ইংরেজি কমেন্ট্রিতে দেখা যাবে খেলা। বাংলাতেও দেখা যাবে খেলা।
অনলাইনে কীভাবে দেখা যাবে ম্যাচ
ডিজনি+হটস্টারে সরাসরি স্ট্রিমিং করা হবে ম্যাচটি।
(The above story first appeared on LatestLY on Sep 28, 2021 11:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

