DC vs KKR: কোটলায় তিন স্পিনারে নাইটরা, প্রথম একাদশে অঙ্কুল রায়, প্রথমে ব্যাট করছে কলকাতা
কোটলায় ডু অর ডাই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছে কলকাতা নাইট রাইডার্স। এদিন টসে দিতে দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল প্রথমে বল করার সিদ্ধান্ত। কলকাতার প্রথম একাদশে রাখা হয়েছে স্পিনার অঙ্কুল রায়-কে।
IPL 2025: কোটলায় ডু অর ডাই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছে কলকাতা নাইট রাইডার্স। তিন স্পিনারে খেলছে নাইট রাইডার্স। সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর সঙ্গে নাইটরা খেলাচ্ছে অঙ্কুল রায়-কে। এদিন টসে দিতে দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল প্রথমে বল করার সিদ্ধান্ত। কলকাতার প্রথম একাদশে রাখা হয়েছে স্পিনার অঙ্কুল রায়-কে। ইডেনে পঞ্জাব ম্যাচে যে চার বিদেশী খেলেছিলেন, সেই সুনীল নারিন, রহমানুল্লা গুরবাজ, আন্দ্রে রাসেল আর রোভম্যান পাওয়েল খেলছেন।
এদিন দিল্লির বিরুদ্ধে হারলেই প্লে অফে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে রাহানেদের। টসের পর রাহানে নিজেই বললেন, এখান থেকে আমাদের আর শুধু জিততেই হবে। কোটলায় প্রথমে ব্য়াট করে ২০০ প্লাস রান হতে পারে।
দেখুন দুই দলের প্রথম একাদশ--
#AxarPatel has won the toss & #DelhiCapitals will bowl first!
Here's a look at the Playing XIs 📝#DC 👉 Unchanged from the last game.#KKR 👉 Anukul Roy comes in place of Chetan Sakariya.
Watch the LIVE action ➡ https://t.co/GeTHelSNLF #IPLonJioStar 👉 #DCvKKR | LIVE NOW… pic.twitter.com/8FoiSaHbQ6
— Star Sports (@StarSportsIndia) April 29, 2025
কেকেআর-এর একাদশ-
রহমানুল্লা গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রোভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, রঘুবংশী অঙ্গকৃশ, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, অঙ্কুল রায়,হর্ষিত রানা।
(ইমপ্যাক্ট সাব-রমনদীপ সিং/ বৈভব আরোরা/মণীশ পাণ্ডে/ মায়াঙ্ক মারকান্ডে, লুভনিত সিসোদিয়া।)
দিল্লি ক্যাপিটালস-এর একাদশ:
ফাফ দু প্লেসি, অভিষেক পোড়েল, করুণ নায়ার, কেএল রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ক্রিস্টান স্টাবস, ভিপরাজ নিগম, মিচেল স্টার্কস, দুশমন্ত চামিরা, কুলদীপ যাদব, মুকেশ কুমার। (ইমপ্যাক্ট সাব- আশুতোষ শর্মা/মোহিত শর্মা)।
পয়েন্ট তালিকায় কে কোথায়
দিল্লি ক্যাপিটালস লিগ তালিকায় চার নম্বরে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট।।
নাইট রাইডার্স লিগ তালিকায় সাত নম্বরে। ১০ ম্যাচে ৭ পয়েন্ট।।
কোটলার পিচ কেমন
ব্যাটারদের স্বর্গ। ২০০ প্লাস স্কোর হওয়ার সম্ভাবনা। তবে স্পিনারদের জন্য সাহায্য থাকবে।
দুই দলের মুখোমুখি হিসেব-
মোট ম্যাচ: ৩৪
কলকাতা জয়ী: ১৮
দিল্লি জয়ী: ১৫
ফলাফল হয়নি: ১
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 07:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

