Sreesanth: শ্রীসন্তকে ৩ বছরের নিষেধাজ্ঞা কেরল ক্রিকেট সংস্থার, কিন্তু কেন
৪২ বছরের শ্রীসন্তকে সব ধরনের ক্রিকেটীয় কার্যকলাপ থেকে নির্বাসিত করল কেরল ক্রিকেট সংস্থা (KCA)।
Sreesanth Suspended: গড়াপেটা করে নির্বাসিত হয়েছিলেন। শৃঙ্খলাভঙ্গ করে সাসপেন্ড হয়েছিলেন। এবার খেলা ছাড়ার পরেও বড় শাস্তির কোপ অব্যাহত রয়েছে কেরল থেকে জাতীয় দলের জার্সিতে ৯০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা তারকা পেসার এস শ্রীসন্ত। ৪২ বছরের শ্রীসন্তকে সব ধরনের ক্রিকেটীয় কার্যকলাপ থেকে নির্বাসিত করল কেরল ক্রিকেট সংস্থা (KCA)। ক মাস আগে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সঞ্জু স্যামসনের না থাকা নিয়ে কেরল ক্রিকেট সংস্থার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন শ্রীসন্ত।
শ্রীসন্তকে বড় শাস্তি
এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ও অপমানজনক বলে শৃঙ্খলাভঙ্গের দায়ে শ্রীসন্তকে সাসপেন্ড করল KCA। কেরল ক্রিকেট লিগের ফ্র্য়াঞ্চাইজি এরিস কোল্লাম সেলার্স-এর মালিক হলেন শ্রীসন্ত। তার টিমকে কোনওরকম শাস্তি দেওয়া হয়নি। তবে শ্রীসন্ত কোনওভাবেই তার টিমের ম্যাচে খেলার সময় উপস্থিত থাকতে পারবেন না। আরও পড়ুন-গুজরাট টাইটানস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ কোথায়, কখন টিভিতে এবং অনলাইনে দেখবেন?
শ্রীসন্তকে সাসপেন্ড
পদক্ষেপ সঞ্জু স্যামসনের বাবার বিরুদ্ধেও
শ্রীসন্তের পাশাপাশি সঞ্জু স্যামসনের বাবা বিশ্বনাথ স্যামসন-এর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করা হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সঞ্জুর না খেলার পিছনে কেরল ক্রিকেট সংস্থার কর্তাদের দায়ি করেছিলেন তাঁর বাবা।