KKR vs PBKS: কালবৈশাখী, বৃষ্টিতে ইডেনে বৃষ্টিতে ভেস্তে গেল নাইট রাইডার্সের ম্যাচ, প্লে অফের প্রশ্ন আরও কঠিন হল রাহানেদের

শনিবার রাতে শহরে কালবৈশাখী ঝড় আর বৃষ্টিতে ভেস্তে গেল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ।

KKR vs PBKS: কালবৈশাখী, বৃষ্টিতে ইডেনে বৃষ্টিতে ভেস্তে গেল নাইট রাইডার্সের ম্যাচ, প্লে অফের প্রশ্ন আরও কঠিন হল রাহানেদের
KKR vs PBKS. (Photo Credits:X)

KKR vs PBKS, IPL 2025: শনিবার রাতে শহরে কালবৈশাখী ঝড় আর বৃষ্টিতে ভেস্তে গেল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ। ম্যাচ ভেস্তে যাওয়ায় ৯ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করা নাইট রাইডার্সের প্লে অফে ওঠার প্রশ্নের মুখে পড়ে গেল। এদিন ইডেনে জিততে হলে ২০২ রান করতে হবে, এই শর্তে ব্যাট করতে নেমে এক ওভারে বিনা উইকেটে ৭ রান করেছিল নাইট রাইডার্স। তখনই ইডেনে ধেয়ে আসে কালবৈশাখী। প্রথমে ধুলো ঝড়, তারপর বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ। রহমানুল্লা গুরবাজ (১) ও সুনীল নারিন (৪) ক্রিজে অপরাজিত অবস্থায় ছিলেন। পঞ্জাবের প্রথম ওভারটি করেছিলেন মার্কো জেনসেন। প্রথমে ব্যাট করতে নেমে বিস্ফোরক ইনিংস খেলেন পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া (৩৫ বলে ৬৯) ও প্রভসিমরন সিং (৪৯ বলে ৮৩ রান)।

নাইটদের পরবর্তী পাঁচটি ম্যাচ

নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ মঙ্গলবার কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। চলতি আইপিএলে রাহানেদের লিগের শেষ পাঁচটি ম্যাচ হল- ১) দিল্লি (কোটলা, ২৯ এপ্রিল), ২) রাজস্থান (ইডেন গার্ডেন্স, ৪ মে), ৩) চেন্নাই (ইডেন গার্ডেন্স, ৭ মে), সান রাইজার্স (হায়দরাবাদ, ১০ মে), ও ৫) আরসিবি (বেঙ্গালুরু, ১৭ মে)। আরও পড়ুন-Kolkata Rains: অসহ্য গরম শেষে শহরে স্বস্তির ঝড় বৃষ্টি, ইডেনে নাইটদের অস্বস্তিতে ফেলে থামল ম্যাচ

বৃষ্টিতে ভেস্তে গেল ইডেনে নাইটদের ম্যাচ

কীভাবে এখান থেকে প্লে অফে উঠতে পারে কলকাতা

ম্যাচ ভেস্তে যাওয়ায় ৯ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করা নাইট রাইডার্সের প্লে অফে ওঠার প্রশ্নের মুখে পড়ে গেল। প্লে অফে উঠতে হলে এবার আজিঙ্কা রাহানেদের লিগের বাকি পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিততে হবে। অন্যদিকে, ম্যাচের ফয়সালা না হওয়ায় শ্রেয়স আইয়াররা প্রথমে চারে ঢুকে পড়লেন (পঞ্জাবের পয়েন্ট ৯ ম্যাচে ১১)। লিগ তালিকায় প্রথম তিনটি দল হল-১) গুজরাট টাইটান্স (১২ পয়েন্ট), ২) দিল্লি (১২ পয়েন্ট), ৩) বেঙ্গালুরু (১২ পয়েন্ট)।

এবারের আইপিএলে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল

চলতি আইপিএলে এটা নিয়ে দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেল। বেঙ্গালুরুতে আরসিবি বনাম রাজস্থান রয়্য়ালসের মধ্যে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়।

(The above story first appeared on LatestLY on Apr 26, 2025 11:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).