RR vs GT Live Streaming: আজ পরাগদের হারালে প্লে অফের আরও কাছে গিলরা, সরাসরি বিনামূল্য়ে দেখুন রাজস্থান বনাম গুজরাট ম্যাচ

আইপিএলে (IPL 2025) আজ রয়্যালস বনাম টাইটান্স যুদ্ধ। জয়পুরে মুখোমুখি এবারের আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল গুজরাট টাইটান্স আর সবচেয়ে হতাশজনক পারফরম্যান্স করা রাজস্থান রয়্যালস।

RR vs GT Live Streaming: আজ পরাগদের হারালে প্লে অফের আরও কাছে গিলরা, সরাসরি বিনামূল্য়ে দেখুন রাজস্থান বনাম গুজরাট ম্যাচ
Jos Buttler, Sai Sudarsan and Shubman Gill (Photo Credit: GT/ X)

RR vs GT IPL 2025: আইপিএলে (IPL 2025) আজ রয়্যালস বনাম টাইটান্স যুদ্ধ। জয়পুরে মুখোমুখি এবারের আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল গুজরাট টাইটান্স আর সবচেয়ে হতাশজনক পারফরম্যান্স করা রাজস্থান রয়্যালস। শুভমন গিলের নেতৃত্বে চলতি আইপিএলে ৮টি-র মধ্যে ৬টি-তে জিতে প্লে অফের পথে অনেকটাই এগিয়েছে গুজরাট। অন্যদিকে, সঞ্জু স্যামসনের চোট থেকে দলের মধ্যে বিভাজনের খবর এবারের আইপিএলে একেবারে আতঙ্কের মত কাটছে রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসের। এদিন, জয়পুরে গিলরা জিতলে শীর্ষে উঠে যাবেন, আর হারলে সবার নিচে নেমে যাবে রাজস্থান।

তবে এবারের আইপিএলে পারফরম্যান্সের বিচারে দুটি দলের মধ্য়ে ফারাক আকাশ-পাতাল হলেও রাজস্থানে তারাক খেলোয়াড়ের ছড়াছড়ি। গুজরাটে গিল, জোস বাটলার, সাই সুদর্শন, রশিদ খানের মত খেলোয়াড় থাকলে, রাজস্থানে আছে যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্তারের মত ক্রিকেটার আছেন। দুই বনাম ৯য়ের লড়াইটা অসম হওয়ার কথা নয়। আরও পড়ুন-IPL 2025 Qualification Scenario For KKR : কীভাবে এখান থেকেও প্লে অফে উঠতে পারে নাইট রাইডার্স

কবে, কোথায় আয়োজিত হবে রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স

আজ, সোমবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স।

কখন থেকে শুরু হবে রাজস্থান বনাম গুজরাট ম্যাচ

ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে খেলাটি।

টিভিতে কখন, কোথায় সরাসরি দেখা যাবে

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখানো হবে খেলা।

অনলাইনে কোথায়, কবে সরাসরি দেখা যাবে

জিও+হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি দেখানো হবে খেলাটি।

পয়েন্ট তালিকায় কে কোথায় দাঁড়িয়ে

৮ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে গুজরাট পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে। শীর্ষে থাকা বেঙ্গালুরু-র থেকে ২ পয়েন্ট পিছিয়ে শুবমন গিলের দল। কিন্তু বেঙ্গালুরুর থেকে দুটি ম্যাচ কম খেলেছে গুজরাট। অন্যদিকে, ৯ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে প্লে অফের লড়াই থেকে কার্যত ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস।

মুখরোচক দ্বৈরথ

শুবমন গিল বনাম যশস্বী জয়সওয়াল, জোস বাটলার বনাম শিমরন হেটমায়ার, সাই সুদর্শন বনাম তুষার দেশপান্ডে, মহম্মদ সিরাজ বনাম জোফ্রা আর্চার।

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 06:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).