DC vs KKR: ডু অর ডাই ম্যাচে কোটলায় দিল্লির বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ

৯ ম্য়াচে ৭ পয়েন্ট পেয়ে IPL 2025 লিগ তালিকায় সাত নম্বরে থাকা নাইট রাইডার্স (Knight Riders)কে লিগ পর্যায়ে এবার বাকি সব কটা ম্যাচে জিততে হবে।

DC vs KKR: ডু অর ডাই ম্যাচে কোটলায় দিল্লির বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ
KKR. (Photo Credits: X@KKR)

DC vs KKR, IPL 2025: কাল, মঙ্গলবার কোটলার দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)-এর বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গত শনিবার ইডেনে শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে নাইটদের ম্যাচ ভেস্তে যাওয়ায় সমস্যা আরও বেড়ে যায় আজিঙ্কা রাহানের দলের। প্লে অফে উঠতে গেলে কলকাতার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ মঙ্গল সন্ধ্যায় দিল্লি ম্যাচ।

কোটলায় জয় এলে নাইটদের আঁধার ঘুচতে পারে

কলকাতাকে এখান থেকে ম্যাচ ধরে ধরে এগোতে হবে। মঙ্গলবার কোটলায় দিল্লির বিরুদ্ধে লড়াইটা বেশ কঠিন রাহানেদের। এবারের আইপিএলের শুরুতে অক্ষরের দিল্লি অপ্রতিরোধ্য ক্রিকেট, এখন তাদের কিছুটা নড়বড়ে দেখাচ্ছে। কিন্তু একের পর এক ম্যাচ উইনারে ঠাসা দিল্লিকে হারানো মোটেও সহজ হবে না কলকাতার। তবে মঙ্গলবার কোটলায় দিল্লিতে হারানো গেল, রাহানের সামনে বড় সুযোগ চলে আসতে পারে। আরও পড়ুন-

IPL 2025 Qualification Scenario For KKR : কীভাবে এখান থেকেও প্লে অফে উঠতে পারে নাইট রাইডার্স

কারণ এরপর কলকাতার পরবর্তী ম্যাচের প্রতিপক্ষরা (রিয়ান পরাগের রাজস্থান, ধোনির চেন্নাই, আর প্য়াট কামিন্সের হায়দরাবাদ) সেভাবে ছন্দে নেই। লিগের শেষ ম্যাচে বেঙ্গালুরুতে কোহলিদের বিরুদ্ধে খেলার আগে টানা চার ম্যাচে জয় পকেটে থাকলে, অসম্ভব কিছুই নয়। কিন্তু সেসব এখন অনেক দূরের কথা। আপাতত রাহানের প্লে অফে খেলার সম্ভাবনা, কলকাতার তপ্ত দুপুরে বিনামূল্যে আইসক্রিম পেয়ে যাওয়ার মতই অনেক দূরের ব্যাপারে।

কেকেআর-এ বদল আসবে কি

দিল্লি ম্যাচে নাইটদের প্রথম একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। ইডেনে পঞ্জাব ম্যাচে নাইটদের জার্সিতে অভিষেক হয়েছিল ক্যারিবিয়ান তারকা রোভম্যান পাওয়েলের। কিন্তু বৃষ্টির কারণে পঞ্জাব ম্যাচে নামতে পারেননি পাওয়েল। মইন আলির বিরুদ্ধে সুযোগ দেওয়া হয়েছিল পাওয়ালকে। একেবারে ফর্মে না থাকলেও আন্দ্রে রাসেলকে খেলানো হচ্ছে। কোটলাতেও সম্ভবত রাসেলকে ফের সুযোগ দেওয়া হবে। কুইন্টন ডি'ককের প্রথম একাদশে ফেরার সম্ভাবনা কম। কোটলাতেও তিন ভারতীয় পেসারকেই নাইটদের হয়ে বল করতে দেখা যাবে- হর্ষিত রানা, চেতন সাকারিয়া ও বৈভব আরোরা।

কেকেআর-এর সম্ভাব্য একাদশ-

রহমানুল্লা গুরবাজ, সুনীল নারিন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রোভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব আরোরা, চেতন সাকারিয়া। (ইমপ্যাক্ট সাব- রমনদীপ সিং/রঘুবংশী অঙ্গকৃশ/অঙ্কুল রায়)

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 04:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).