Indian Cricket Team Full Schedule at ICC World Cup 2023: শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের, পাকিস্তানের সঙ্গে কবে মুখোমুখি? দেখুন সূচী
বহু প্রতীক্ষিত আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর বহুল প্রতীক্ষিত সূচি ঘোষণা করা হয়েছে আজ সকালে। সূচী সামনে আসতেই সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা খুব খুশি। নিজের মাঠে খেলার কারণে স্বাভাবিক ভাবেই অন্যতম ফেভারিট দল ভারত।
বহু প্রতীক্ষিত আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর বহুল প্রতীক্ষিত সূচি ঘোষণা করা হয়েছে আজ সকালে। সূচী সামনে আসতেই সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা খুব খুশি। নিজের মাঠে খেলার কারণে স্বাভাবিক ভাবেই অন্যতম ফেভারিট দল ভারত। রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করছে ৮ অক্টোবর, প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া।এর পরেই মেন ইন ব্লু ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে এবং চার দিন পরে ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট মহাযুদ্ধে অংশ নেবে।১৯ অক্টোবর সাকিব আল হাসানদের বিরুদ্ধে রোহিতরা খেলবেন পুনেতে। ২২ অক্টোবর ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ভারতকে ছিটকে দিয়েছিল নিউজিল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে সেটি ভারতের প্রতিশোধের ম্যাচ। লখনউয়ের একানা স্টেডিয়ামে আরও একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে। ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত।
দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার সম্পূর্ণ সূচিঃ-
🚨🚨 Team India's fixtures for ICC Men's Cricket World Cup 2023 👇👇
#CWC23 #TeamIndia pic.twitter.com/LIPUVnJEeu
— BCCI (@BCCI) June 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 27, 2023 01:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

