India Win T20 World Cup 2024: বিশ্বজয় করে হোটেলে ফিরল টিম ইন্ডিয়া, কেমন হল সেলিব্রেশন? দেখুন ভিডিয়ো
অবশেষে ভারতের ঘরে এল আইসিসি (ICC)ট্রফি। কার্যত খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য জয় তুলে নিল রোহিত শর্মার (Rohit Sharma)ভারত। প্রোটিয়াদের হারিয়ে বিশ্বজয়ী টিম ইন্ডিয়া। আনন্দ যেন বাঁধ মানছে না। বিশ্বজয় এ বার করে হোটেলে ফিরল টিম ইন্ডিয়া।
নয়াদিল্লিঃ সাত মাস আগে একরাশ দুঃখ নিয়ে ঘরে ফিরতে হয়েছিল। ওডিয়াই বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) অস্ট্রেলিয়ার কাছে হেরে সবরমতীর জলে ভেসে গিয়েছিল ভারতের বিশ্বকাপের (World Cup) স্বপ্ন। সে দিনই বোধ হয় মনে-মনে শপথ করে নিয়েছিলেন রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) শিষ্যরা, আর খালি হাতে ঘরে ফিরবেন না। তাই-ই হল! ক্যারিবিয়ান দীপপুঞ্জে ফিরল ভারতের (Team India) বিশ্বকাপের স্বপ্ন। ১১ বছরের খরা কাটল। অবশেষে ভারতের ঘরে এল আইসিসি (ICC)ট্রফি। কার্যত খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য জয় তুলে নিল রোহিত শর্মার (Rohit Sharma)ভারত। প্রোটিয়াদের হারিয়ে বিশ্বজয়ী টিম ইন্ডিয়া। আনন্দ যেন বাঁধ মানছে না। বিশ্বজয় এ বার করে হোটেলে ফিরল টিম ইন্ডিয়া। হোটেলে 'হিল্টন'-এর কড়া নিরাপত্তার মাঝে দেখা গেল সূর্য কুমার যাদব, মহম্মদ সিরাজা, জসপ্রীত বুমরাদের হাসিমুখগুলো। মনে একরাশ আনন্দ নিয়ে হোটেলে প্রবেশ করলেন তাঁরা। সঙ্গে ছিলেন কোচ রাহুল দ্রাবিড়ও। হোটেলের বাইরে ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। প্রিয় তারকাদের দূর থেকেই শুভেচ্ছা বার্তায় ভড়ালেন তাঁরা। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিয়ো।
এই খবরটিও পড়ুনঃ বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকে অবসরে কোহলির সঙ্গে যোগ দিলেন রোহিত শর্মা
দেখুন সেই ভিডিয়ো
Breaking and Exclusive Scenes : Team India reaches Hotel Hilton after their historic win!#IndvSA #T20IWorldCup @debasissen @ishaanshahane11 @BoriaMajumdar @CricSubhayan pic.twitter.com/GFKme8pqnM
— RevSportz Global (@RevSportzGlobal) June 29, 2024
(The above story first appeared on LatestLY on Jun 30, 2024 08:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

