India A Squad: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের এ দলের নেতৃত্বে ঋতুরাজ ও পাদিক্কাল, হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন
লাল বলের চার দিনের ম্যাচ ও ৫০ ওভারের একদিনের সিরিজের জন্য আলাদা দুটি দল গড়েছেন জাতীয় নির্বাচকেরা। পুদুচেরিতে আয়োজিত হতে চলা এই হাই-ভোল্টেজ সিরিজের একদিনের দলে ফিরছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে তাঁর খেলা নির্ভর করবে ফিটনেস ক্লিয়ারেন্স পাওয়ার ওপর।
India A Squad vs Australia A: দেশের মাঠে আসন্ন অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারতীয় ‘এ’ দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI)। লাল বলের চার দিনের ম্যাচ ও ৫০ ওভারের একদিনের সিরিজের জন্য আলাদা দুটি দল গড়েছেন জাতীয় নির্বাচকেরা। পুদুচেরিতে আয়োজিত হতে চলা এই হাই-ভোল্টেজ সিরিজের একদিনের দলে ফিরছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে তাঁর খেলা নির্ভর করবে ফিটনেস ক্লিয়ারেন্স পাওয়ার ওপর।
ওয়ানডে-তে নেতৃত্বে ঋতুরাজ, চারদিনের পাদিক্কাল
অনূর্ধ্ব এবং জাতীয় দলের ভবিষ্যৎ তারকাদের দেখে নিতে গঠিত এই ভারতীয় ‘এ’ দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দুই নির্ভরযোগ্য তরুণ ব্যাটারের কাঁধে। দুই ম্যাচের চার দিনের (Multi-Day) সিরিজের জন্য দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন দেবদূত পাডিক্কাল, আর তাঁর সহ-অধিনায়ক করা হয়েছে সাই সুদর্শনকে। অন্যদিকে, তিন ম্যাচের একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়, যেখানে সহ-অধিনায়কের ভূমিকা সামলাবেন দেবদূত পাদিক্কাল।
ফিরতে চলেছেন হার্দিক
একদিনের স্কোয়াডে হার্দিক পান্ডিয়ার অন্তর্ভুক্তি নিঃসন্দেহে সবচেয়ে বড় চমক। মূলত জাতীয় দলে পূর্ণাঙ্গ প্রত্যাবর্তনের আগে নিজের ম্যাচ ফিটনেস প্রমাণ করতেই ৫০ ওভারের এই সিরিজে হার্দিককে রাখা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাঁর অভিজ্ঞতা ও অলরাউন্ড নৈপুণ্য ভারতীয় তরুণ ব্রিগেডকে অনেকটাই শক্তিশালী করবে।
ঘোষিত 'এ' স্কোয়াড
চার দিনের ম্যাচের দল: দেবদূত পাদিক্কাল (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), আমন মোখাড়ে, আয়ুষ পাণ্ডে, যশ রাঠোর, শেখ রশিদ, কুমার কুশাগ্ৰ (উইকেটরক্ষক), শামস মুলানি, তনুশ কোটিয়ান, তুষার দেশপাণ্ডে, আনশুল কম্বোজ, প্রফুল হিঙ্গে, এন জগদীশন (উইকেটরক্ষক), নাচেকেত ভূতে এবং ভি বৈশাক (ফিটনেস সাপেক্ষ)।
একদিনের ম্যাচের দল:ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), দেবদূত পাদিক্কাল (সহ-অধিনায়ক), প্রিয়াংশ আর্য, সাই সুদর্শন, রজত পতিদার, কুমার কুশাগ্ৰ (উইকেটরক্ষক), নিশান্ত সিন্ধু, বিপুল নিগম, আরশিন কুলকার্নি, আরশাদ খান, নমন ধীর, হার্দিক পান্ডিয়া (ফিটনেস সাপেক্ষ), প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), গুরজাপনীত সিং এবং যশ ঠাকুর।
সিরিজের সময়সূচি (সব ম্যাচ পুদুচেরিতে)
১ম চার দিনের ম্যাচ: ২২ সেপ্টেম্বর থেকে শুরু
২য় চার দিনের ম্যাচ: ২৯ সেপ্টেম্বর থেকে শুরু
১ম একদিনের ম্যাচ: ৬ অক্টোবর
২য় একদিনের ম্যাচ ৯ অক্টোবর
৩য় একদিনের ম্যাচ: ১১ অক্টোবর
অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে পুদুচেরির উইকেটে এই সিরিজটি নতুন প্রজন্মের উদীয়মান ক্রিকেটারদের জন্য জাতীয় দলের মূল দরজায় কড়া নাড়ার বিরাট সুযোগ করে দেবে।
(The above story first appeared on LatestLY on Sep 09, 2026 06:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

