Animesh Kujur, Monaco Diamond League: মোনাকো ডায়মন্ড লিগে একটুর জন্য পোডিয়াম হাতছাড়া ভারতের দ্রুততম রানার অনিমেশ কুজুরের
পুরুষদের অনূর্ধ্ব-২৩ ২০০ মিটার ফাইনালে অনিমেশ ২০.৫৫ সেকেন্ড সময় নেন। যদিও এটি তার ব্যক্তিগত সেরা ২০.৩২ এর থেকে একটু বেশী সময়। অনিমেশের থেকে ০.১৩২ সেকেন্ড আগে তৃতীয়স্থানে শেষ করে দক্ষিণ আফ্রিকার জ্যাক নাঈম (Jack Naeem)।
Animesh Kujur, Monaco Diamond League: ভারতের দ্রুততম রানার অনিমেশ কুজুর (Animesh Kujur) (Monaco Diamond League) মাত্র ০.১৩ সেকেন্ডের জন্য পোডিয়াম মিস করেন। পুরুষদের অনূর্ধ্ব-২৩ ২০০ মিটার ফাইনালে অনিমেশ ২০.৫৫ সেকেন্ড সময় নেন। যদিও এটি তার ব্যক্তিগত সেরা ২০.৩২ এর থেকে একটু বেশী সময়। রিপোর্ট বলছে, অনিমেশের দৌড় সেই সময় মোনাকোর মাথার ওপরে চলতে থাকা তীব্র বাতাসের কারণেই প্রভাবিত হয়েছে। যার ফলে অনিমেশ এই দৌড়ে চতুর্থ স্থানে শেষ করেন। এই তালিকায় সব থেকে ওপরে রয়েছে অস্ট্রেলিয়ার প্রতিভাবান তারকা গুট গুট (Gout Gout), তিনি ২০.১০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। তিনিও তার সেরা সময় ২০.০২ এর থেকে সামান্য পেছনেই শেষ করে। এছাড়া বটসোয়ানার বুসাং কলেন কেবিনাটশিপি (Busang Collen Kebinatshipi) দ্বিতীয় হয়েছেন। অনিমেশের থেকে ০.১৩২ সেকেন্ড আগে তৃতীয়স্থানে শেষ করে দক্ষিণ আফ্রিকার জ্যাক নাঈম (Jack Naeem)। Euro Tour Of India: পরপর জয়! ইউরোপিয়ান ট্যুরের দুই লেগে আয়ারল্যান্ডকে হারিয়ে দিল ভারতীয় এ হকি দল
একটুর জন্য পোডিয়াম হাতছাড়া ভারতের দ্রুততম রানার অনিমেশ কুজুরের
অনিমেশ কুজুর কে?
ছত্রিশগড়ের বাসিন্দা অনিমেশ কুজুরের জন্ম ২০০৩ সালে ২ জুন। সম্প্রতি, অনিমেশ কুজুর গ্রীসে ড্রোমিয়া আন্তর্জাতিক স্প্রিন্ট এবং রিলেজ মিটিংয়ে ১০.১৮ সেকেন্ডে অসাধারণ সময় নিয়ে ১০০ মিটারের জাতীয় রেকর্ড ভেঙেছেন। প্রতিযোগিতার দ্বিতীয় হিটে ২২ বছর বয়সী কুজুর ১০০ মিটারে ১০.২০ সেকেন্ডের নিচে সময় রেজিস্টার করা প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছেন। তিনি আগের জাতীয় রেকর্ডধারী গুরিন্দর্বীর সিংয়ের ১০.২০ সেকেন্ডের রেকর্ডকে ভেঙ্গে দিয়েছেন। এই প্রতিযোগিতাটি এথেন্সের এক উপশহর ভারিতে অনুষ্ঠিত হয়, তবে এরপর থেকে এই তরুণ শিরোনামে। কুজুর বর্তমান সময়ে ১০০ মিটার এবং ২০০ মিটারের জাতীয় রেকর্ডের মালিক। তিনি এই বছরের ফেব্রুয়ারিতে ফেডারেশন কাপের সময় নিজের আগের জাতীয় রেকর্ড ২০.৪০ সেকেন্ড ভেঙে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দক্ষিণ কোরিয়ার পুরুষদের ২০০ মিটার ফাইনালে ২০.৩২ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড করেন।