Hardik Pandya Bald Look: ন্যাড়া মাথায় তিরুপতি মন্দিরে পুজো দিলেন হার্দিক পান্ডিয়া, সঙ্গে বান্ধবী মাহিকা, নেটপাড়ায় আলোড়ন
চোট সারিয়ে ২২ গজে ফেরার লড়াইয়ের মাঝেই এক একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। রবিবার অন্ধ্রপ্রদেশের তিরুমলাস্থিত বিখ্যাত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী (তিরুপতি বালাজি) মন্দিরে পুজো দিতে দেখা গেল তাঁকে।
Hardik Pandya Bald Look: চোট সারিয়ে ২২ গজে ফেরার লড়াইয়ের মাঝেই এক একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। রবিবার অন্ধ্রপ্রদেশের তিরুমলাস্থিত বিখ্যাত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী (তিরুপতি বালাজি) মন্দিরে পুজো দিতে দেখা গেল তাঁকে। তবে সবথেকে বেশি নজর কেড়েছে তাঁর নতুন রূপ, সম্পূর্ণ মাথা মুণ্ডন করে ন্যাড়া মাথায় মন্দিরে হাজির হন তিনি। এই বিশেষ মূহুর্তে তাঁর পাশে দেখা গিয়েছে বান্ধবী মাহিকা শর্মাকেও।
ঐতিহ্যবাহী সাদা ধুতিতে হার্দিক
সংবাদ সংস্থা পিটিআই-এর প্রকাশিত ভিডিয়োয় দেখা গিয়েছে, ঐতিহ্যবাহী সাদা ধুতি ও কুর্তা পরা অবস্থায় মন্দিরে প্রবেশ করছেন হার্দিক। কপালে তিলক এবং ন্যাড়া মাথার নতুন লুকে তাঁকে প্রায় চেনাই দায় হচ্ছিল। অন্যদিকে, সাদা সালওয়ার স্যুট পরা সাধারণ পোশাকে তাঁর সঙ্গে ছিলেন মাহিকা। দুজনে একসঙ্গেই সকালে আয়োজিত ‘সুপ্রভাতম সেবা’-য় অংশ নেন এবং ভেঙ্কটেশ্বর স্বামীর আশীর্বাদ গ্রহণ করেন।
দেখুন ভিডিও
Indian cricketer Hardik Pandya visited the Sri Venkateswara Swamy Temple in Tirumala today with Mahika Sharma.
Hardik offered his hair as part of a religious vow and was seen in a new bald look. The two also took part in the early morning Suprabhatha Seva. 🙏 pic.twitter.com/mdkQlecKLv
— Amit Kumar Sindhi (@AMIT_GUJJU) August 2, 2026
হঠাৎ মাথা কামালেন কেন হার্দিক?
তিরুপতি বালাজি মন্দিরে ভক্তদের চুল বিসর্জন দেওয়া বা মাথা কামানোর বেশ পুরনো ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রথা রয়েছে। মনে করা হয়, কোনো বিশেষ মানত পূরণ হলে কিংবা নতুন কোনো শুভ কাজ শুরুর উদ্দেশ্যে ঈশ্বরের চরণে মাথার চুল উৎসর্গ করেন ভক্তরা। ভারতীয় অলরাউন্ডারের ক্ষেত্রেও তেমন কোনো মানত কিংবা জাতীয় দলে প্রত্যাবর্তনের আগে আত্মিক শুদ্ধির ইচ্ছা কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে সমাজমাধ্যমে হার্দিকের এই নতুন লুকের ছবি ও ভিডিয়ো হু-হু করে ভাইরাল হয়েছে।
দেখুন ছবিতে
Hardik Pandya with a young fan at Tirumala temple 😍 pic.twitter.com/mLOkLWCuX5
— Johns. (@CricCrazyJohns) August 2, 2026
জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রস্তুতি
বিগত বেশ কিছুদিন ধরে চোটের কারণে ভারতীয় দলের বাইরে রয়েছেন হার্দিক। চোটের সমস্যার দরুন তিনি আফগানিস্তান এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও অংশ নিতে পারেননি। ভারতের হয়ে ২০২৪ এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে তাঁর অনবদ্য ভূমিকা ছিল।
বিশ্বকাপের প্রস্তুতি
সামনেই রয়েছে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ। সেই মহারণ সামনে রেখে হার্দিকের দ্রুত সুস্থ হয়ে ওঠা এবং পূর্ণ ফিটনেস ফিরে পাওয়া বিসিসিআই তথা ভারতীয় ক্রিকেট শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বেঙ্গালুরুর 'সেন্টার অফ এক্সিলেন্স'-এ নিজের ফিটনেস পুনরুদ্ধারে ঘাম ঝরাচ্ছেন তিনি। ভক্তরা আশা করছেন, তিরুপতির পুজো সেরে নতুন রূপের মতোই দ্রুত ২২ গজে বিধ্বংসী মেজাজে প্রত্যাবর্তন করবেন তিনি।
(The above story first appeared on LatestLY on Aug 02, 2026 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

