IPL 2022: সেই তেওয়াতিয়া-র ক্যামিওতে আইপিএলের অভিষেকে জয় হার্দিক পান্ডিয়াদের

আইপিএলের অভিষেক ম্যাচে দারুণ জয় পেল হার্দিক পান্ডিয়া-র নেতৃত্বে খেলা গুজরাট টাইটান্স। আইপিএলের আরও একটি নতুন দল লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাট জিতল ৫ উইকেটে, দু বল বাকি থাকতে।

IPL 2022: সেই তেওয়াতিয়া-র ক্যামিওতে আইপিএলের অভিষেকে জয় হার্দিক পান্ডিয়াদের
Hardik Pandya (Photo Credits: Instagram / Hardik Pandya)

মুম্বই, ২৯ মার্চ: আইপিএলের অভিষেক ম্যাচে দারুণ জয় পেল হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)-র নেতৃত্বে খেলা গুজরাট টাইটান্স। আইপিএলের আরও একটি নতুন দল লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাট জিতল ৫ উইকেটে, দু বল বাকি থাকতে। শেষের দিকে ২৪ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দলকে জেতালেন রাহুল তেওতিয়া।

২৫ রানে ৩ উইকেট নিয়ে দারুণ বল করলেন গুজরাট টাইটান্সের হয়ে খেলা মহম্মদ শামি। গুজরাটের অভিষেক আইপিএল খেলায় ম্যাচ সেরার পুরস্কার পেলেন শামি। প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়েন্টেস করে ৬ উইকেটে ১৫৮ রান। আরও পড়ুন: স্মিথ-শাহরুখের দুরন্ত ক্যামিওতে ২০৫ রান তাড়া করে বিরাটদের হারাল পঞ্জাব

দেখুন টুইট

১৯.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাট টাইটান্স। ব্যর্থ হল লখনউয়ের দুই ব্যাটার দীপক হুডা (৫৫), আয়ুষ বাদোনি (৫৪)-র দুরন্ত ইনিংস। লখনউ-য়ের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হন লোকেশ রাহুল। অন্যদিকে, গুজরাট টাইটন্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া করেন ৩৩ রান। পুরো ৪ ওভার বলও করেন হার্দিক।

 

(The above story first appeared on LatestLY on Mar 29, 2022 12:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).