Zlatan Ibrahimovic, AC Milan: মরসুম শেষে এসি মিলান ছাড়বেন স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ
২০১৯ সালে আবার মিলানের সঙ্গে যোগ দেন ইব্রাহিমোভিচ
- Read in
- বাংলা
আজ হেলাস ভেরোনার বিপক্ষে মরসুমের শেষ ম্যাচের পর এসি মিলানের ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ ক্লাব ছাড়বেন। বিবিসি-এর খবর অনুসারে, দল জানিয়েছে, ৪১ বছর বয়সী সুইডেনের ফুটবলারের বিদায়ের জন্য তারা অনুষ্ঠানের আয়োজন করবে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এসি মিলান জ্লাতানকে ধন্যবাদ জানাতে চায় একসঙ্গে কাটানো অসাধারণ সময়ের জন্য। ২০১৯ সালে আবার মিলানের সঙ্গে যোগ দেন ইব্রাহিমোভিচ। গত মরসুমে মিলানকে 'সিরি এ' শিরোপা জিততে সহায়তা করেন তিনি। তবে এই মরসুমে চোটের কারণে তিনি কেবলমাত্র চারবার খেলেছেন এবং একটি গোল করেছিলেন। সেই কারণে জুনে চুক্তি শেষ হলে আর নবায়ন করা হবে না। এর আগে তিনি মালমো, আয়াক্স, ইন্টার, বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেই, এলএ গ্যালাক্সি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ছিলেন।
🚨 Zlatan Ibrahimović leaves AC Milan. The club have planned for farewell on Sunday at San Siro as contract expires and will NOT be extended. #ACMilan
Ibra will turn 42 in October; he will make a decision on his future in the next days. pic.twitter.com/1NEfmRhZ65
— Fabrizio Romano (@FabrizioRomano) June 3, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 04, 2023 10:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

