Shyam Thapa Tests Positive For COVID-19: করোনা আক্রান্ত দেশের প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা
করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন দেশের প্রাক্তন ফুটবলার কিংবদন্তি শ্যাম থাপা (Shyam Thapa)। মঙ্গলবার রাতে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় দলের প্রাক্তন ফুটবলার এখন সুস্থ আছেন। শ্যাম থাপা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। সোমবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
কলকাতা, ৭ এপ্রিল: করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন দেশের প্রাক্তন ফুটবলার কিংবদন্তি শ্যাম থাপা (Shyam Thapa)। মঙ্গলবার রাতে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় দলের প্রাক্তন ফুটবলার এখন সুস্থ আছেন। শ্যাম থাপা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। সোমবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
পিটিআইকে শ্যাম থাপা বলেন, "আমি স্বাদ পাচ্ছিলাম না, খিদে হচ্ছিল না। আমার পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে এবং একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আমি স্থিতিশীল এবং অনেক বেশি ভালো বোধ করছি।" আরও পড়ুন: IPL 2021: করোনা আক্রান্ত আরসিবি-র অল রাউন্ডার ড্যানিয়েল স্যামস
২০ মার্চ শ্যাম থাপা করোনা ভ্যাকসিনের প্রথম শট নেন। গতকাল দ্বিতীয় শট দেওয়ার কথা ছিল তবে এখন তা পিছিয়ে দেওয়া হয়েছে।
(The above story first appeared on LatestLY on Apr 07, 2021 06:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

