ISL 2023 Live Streaming: কেরল ব্লাস্টার্স বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
কেরল ব্লাস্টার্স বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়
ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) প্রথম জয়ের লক্ষ্যে বৃহস্পতিবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে নামবে পঞ্জাব এফসি (Punjab FC)। আইএসএলে প্রথমবার এসে প্রভাব ফেলতে হিমশিম খেয়েছে পঞ্জাব। মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের তলানিতে। তা সত্ত্বেও, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে, এই আস্থা জাগিয়ে তুলেছে যে, তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত প্রথম বিজয় শীঘ্রই আসবে। অন্যদিকে, টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর শেষ ম্যাচে এফসি গোয়ার কাছে ১-০ গোলে হেরেছে কেরালা ব্লাস্টার্স এফসি। এই মুহূর্তে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উপরন্তু তাঁদের সুবিধা এই যে তারা মোহনবাগান সুপার জায়ান্টস ও মুম্বই সিটি এফসির থেকে কম ম্যাচ খেলেছে। তবে দলের প্রধান কোচ ইভান ভুকোমানোভিচ (Ivan Vukomanovic) রেফারীদের বিরুদ্ধে মন্তব্যের জন্য সাসপেন্ড হওয়ার ফলে সহকারী কোচ ফ্র্যাঙ্ক ডাউয়েনকে (Frank Dauwen) পঞ্জবের বিরুদ্ধে আসন্ন ম্যাচের দায়িত্ব দেওয়া হয়েছে। India vs Germany, Hockey Semi-Final Live Streaming: ছোটদের বিশ্বকাপে ফাইনালের লড়াইয়ে ভারতের সামনে আজ জার্মানি; সরাসরি দেখবেন যেখানে
All set to unleash our passion on foreign turf! 💪⚽
We face off against Punjab FC at the Jawaharlal Nehru Stadium in New Delhi today. ⚔️#PFCKBFC #KBFC #KeralaBlasters pic.twitter.com/h92V0SR50X— Kerala Blasters FC (@KeralaBlasters) December 14, 2023
কবে, কোথায় আয়োজিত হবে কেরল ব্লাস্টার্স বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
১৪ ডিসেম্বর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Delhi) আয়োজিত হবে কেরল ব্লাস্টার্স বনাম পঞ্জাব এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে কেরল ব্লাস্টার্স বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
কেরল ব্লাস্টার্স বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন কেরল ব্লাস্টার্স বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি টিভিতে কেরল ব্লাস্টার্স বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন কেরল ব্লাস্টার্স বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Dec 14, 2023 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

