Punjab FC vs Bangladesh Army FT, Durand Cup 2023, Live Streaming: পাঞ্জাব এফসি বনাম বাংলাদেশ আর্মি এফটি, ডুরান্ড কাপ ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
ডুরান্ড কাপের পাঞ্জাব এফসি বনাম বাংলাদেশ আর্মি এফটির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ০০টায়
ভারতের ঘরোয়া ফুটবল ক্যালেন্ডারের সিজন ওপেনিং টুর্নামেন্ট ডুরান্ড কাপ পশ্চিমবঙ্গ ও অসমে ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতীয় সশস্ত্র বাহিনীর (Indian Armed forces) আয়োজনে ডুরান্ড কাপ প্রথম ১৮৮৮ সালে শিমলায় অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা। ১৩২তম ডুরান্ড কাপ ২০২৩-এ ২৪টি দল খেলছে। এই প্রতিযোগিতায় ইন্ডিয়ান সুপার লিগ, আই লিগ এবং সশস্ত্র বাহিনীর দল রয়েছে। চলতি মরসুমে নেপাল ও বাংলাদেশ থেকে সেনাবাহিনীর দল অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ ১০ আগস্ট ডুরান্ড কাপের ৮ নম্বর দিনে মাঠে নামবে পাঞ্জাব এফসি এবং বাংলাদেশ আর্মি এফটি। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই দল। আজ বাংলাদেশ আর্মি এফটি তাদের তৃতীয় এবং শেষ গ্রুপ ম্যাচ খেলতে যাচ্ছে এবং এখনও পর্যন্ত একটি ম্যাচ ড্র করেছে এবং একটি হেরেছে। অন্যদিকে পাঞ্জাব হেরেছে একমাত্র ম্যাচটি। তবে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ০-২ গোলে হেরে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে আত্মবিশ্বাসী ফিরে পেতে চাইবে পাঞ্জাব। Chennaiyin FC vs Hyderabad FC, Durand Cup 2023, Live Streaming: চেন্নাইয়িন এফসি বনাম হায়দরাবাদ এফসি, ডুরান্ড কাপ ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
⚔ MATCHDAY ⚔
The Shers face Bangladesh Army FT in the Group A fixture of the #IndianOilDurandCup at the VYBK, Kolkata.#PFC #PunjabDaJosh pic.twitter.com/roOxaF7HfA— Punjab FC (@RGPunjabFC) August 10, 2023
কবে, কোথায় আয়োজিত হবে পাঞ্জাব এফসি বনাম বাংলাদেশ আর্মি এফটি, ডুরান্ড কাপের ম্যাচ?
১০ আগস্ট কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) ডুরান্ড কাপের ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব এফসি ও বাংলাদেশ আর্মি এফটি।
কখন থেকে শুরু হবে পাঞ্জাব এফসি বনাম বাংলাদেশ আর্মি এফটি, ডুরান্ড কাপের ম্যাচ?
ডুরান্ড কাপের পাঞ্জাব এফসি বনাম বাংলাদেশ আর্মি এফটির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পাঞ্জাব এফসি বনাম বাংলাদেশ আর্মি এফটি, ডুরান্ড কাপের ম্যাচ
সরাসরি টিভিতে পাঞ্জাব এফসি বনাম বাংলাদেশ আর্মি এফটি, ডুরান্ড কাপের ম্যাচ দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাঞ্জাব এফসি বনাম বাংলাদেশ আর্মি এফটি, ডুরান্ড কাপের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Aug 10, 2023 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

