Odisha FC vs FC Goa, ISL 2021-22: ইন্ডিয়ান সুপার লিগে আজ ওড়িশা এফসি বনাম এফসি গোয়া

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021-22) আজ ওড়িশা এফসি-র মুখোমুখি হবে এফসি গোয়া (Odisha FC vs FC Goa)। তিলক ময়দান স্টেডিয়ামে হবে এই ম্যাচ। পয়েন্ট টেবিলে দুই দলের ফারাক মাত্র একটি স্থানের। ওড়িশা এফসি ছয় ম্যাচে নয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছে। অন্যদিকে গোয়া ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। নিজেদের গত দুটি ম্যাচে ওড়িশা এফসি জামশেদপুর এফসি এবং চেন্নাইয়ন এফসি-র কাছে হেরেছে। অন্যদিকে, গোয়া তাদের গত পাঁচটি ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে। তাই দুই দলই আজকের ম্যাচ জিতে লিগ টেবিলে এগিয়ে যেতে চাইবে।

Odisha FC vs FC Goa, ISL 2021-22: ইন্ডিয়ান সুপার লিগে আজ ওড়িশা এফসি বনাম এফসি গোয়া
Odisha FC (Photo Credits: Twitter/@OdishaFC)

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021-22) আজ ওড়িশা এফসি-র মুখোমুখি হবে এফসি গোয়া (Odisha FC vs FC Goa)। তিলক ময়দান স্টেডিয়ামে হবে এই ম্যাচ। পয়েন্ট টেবিলে দুই দলের ফারাক মাত্র একটি স্থানের। ওড়িশা এফসি ছয় ম্যাচে নয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছে। অন্যদিকে গোয়া ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। নিজেদের গত দুটি ম্যাচে ওড়িশা এফসি জামশেদপুর এফসি এবং চেন্নাইয়ন এফসি-র কাছে হেরেছে।

অন্যদিকে, গোয়া তাদের গত পাঁচটি ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে। তাই দুই দলই আজকের ম্যাচ জিতে লিগ টেবিলে এগিয়ে যেতে চাইবে। আরও পড়ুন: Kohli-BCCI Row: 'সাদা বলের ক্রিকেটে একজনই অধিনায়ক থাকা উচিত', বললেন বিরাটদের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী

দুই দলের সম্ভাব্য একাদশ:

ওড়িশা এফসি: কে সিং, রোডাস রামিরেজ, লালরুয়াথারা, মঙ্গিল, আন্তোনে, জাভি-হার্নান্দেজ, রাই, ভ্যানমালসাওমা, ক্রাসনিকি, জোনাথাস, ক্যাব্রেরা।

এফসি গোয়া: মোইরাংথেম, মহম্মদ আলি, গঞ্জালেজ, দোহলিং, এস ফার্নান্দেস, গামা, মার্টিন্স, বেদিয়া, নোগুয়েরা, ক্যাব্রেরা, মুরগাঁওকার।

পরিসংখ্যান: দুই দল এখনও পর্যন্ত ৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ৪টিতেই জিতেছে গোয়া।

(The above story first appeared on LatestLY on Dec 24, 2021 12:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).