Netherlands vs Turkey, Quarterfinals, Euro 2024 Live Streaming: নেদারল্যান্ডস বনাম তুরস্ক, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪; সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে

নেদারল্যান্ডস বনাম তুরস্ক, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১২ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ১টায়

Netherlands vs Turkey, Quarterfinals, Euro 2024 Live Streaming: নেদারল্যান্ডস বনাম তুরস্ক, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪; সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে
Netherlands Football (Photo Credit: @brfootball/ X)

অস্ট্রিয়াকে হারিয়ে ইউরো ২০২৪ (Euro 2024)-এর কোয়ার্টার ফাইনালে উঠেছে তুরস্ক। লাইপজিগে রাতের তারকা ছিলেন মেরিহ ডেমিরাল। তুরস্কের এই সেন্টার-ব্যাকের জোড়া গোলে নকআউট পর্বে ২-১ ব্যবধানে জয় পেয়েছে তার দল। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমের শেষ দিকে সমতাসূচক গোলের সুযোগ পেয়েছিল অস্ট্রিয়া, কিন্তু তা রুখে দেন মার্ট গুনোক। ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তুরস্ক। আগামী রবিবার (৭ জুলাই) বার্লিনের অলিম্পিয়াস্টাডিয়নে নেদারল্যান্ডস ও তুরস্কের মধ্যকার নকআউট পর্ব অনুষ্ঠিত হবে। এদিকে ইউরো ২০২৪-এর গ্রুপ পর্বে নেদারল্যান্ডস একটি জয় ও আরেকটি ম্যাচ ড্র করেছে। রোমানিয়াকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ডাচরা। তাদের শেষ দুটি সাক্ষাত ছিল ২০২১ সালে যেখানে একবার তুরস্ক ৪-২ ব্যবধানে এবং নেদারল্যান্ডসের ৬-১ ব্যবধানে জয় পায়। যদিও শেষ ম্যাচটি ডাচরা জিতেছিল, তবে সাম্প্রতিক রেকর্ডগুলি তুরস্কের পক্ষে অনুকূল। England vs Switzerland Quarterfinals, Euro 2024 Live Streaming: ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪; সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে

কবে, কোথায় আয়োজিত হবে নেদারল্যান্ডস বনাম তুরস্ক, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪ ম্যাচ?

৭ জুলাই জার্মানির বার্লিনের অলিম্পিয়াস্টাডিয়নে (Olympiastadion, Berlin) ইউরো ২০২৪, কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস বনাম তুরস্ক।

কখন থেকে শুরু হবে নেদারল্যান্ডস বনাম তুরস্ক, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪ ম্যাচ?

নেদারল্যান্ডস বনাম তুরস্ক, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১২ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ১টায়।

জেনে নিন টিভিতে কোথায় নেদারল্যান্ডস বনাম তুরস্ক, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪ ম্যাচ

সরাসরি টিভিতে নেদারল্যান্ডস বনাম তুরস্ক, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network) এবং বাংলাদেশে সোনি সিক্সে (Sony Six) দেখানো হবে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নেদারল্যান্ডস বনাম তুরস্ক, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪ ম্যাচ

সোনি-লিভ (Sony-Liv) অ্যাপ ও ওয়েবসাইটে নেদারল্যান্ডস বনাম তুরস্ক, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪ ম্যাচ সরাসরি দেখা যাবে।

(The above story first appeared on LatestLY on Jul 06, 2024 04:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).