Kerala Blasters FC vs Hyderabad FC Live Streaming: কোথায়, কখন দেখবেন কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার?

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি (Kerala Blasters FC vs Hyderabad FC)। গোয়ার বাম্বোলিমের গোয়া মেডিকেল কলেজর মাঠে খেলাটি হবে। কিবু ভিকুনা তাঁর প্লেয়িং সিস্টেমটি বাস্তবায়নের জন্য এখনও লড়াই চালিয়ে যাওয়ার কারণে এই মরশুমে হতাশাজনক শুরু করেছে কেরালা। তারা ৬টি ম্যাচ খেলে ৩টিতে জিতেছে, ৩টি ম্যাচ ড্র করেছে। লিগ টেবিলে নবম স্থানে রয়েছে তারা। শেষ ম্যাচে তারা এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

Kerala Blasters FC vs Hyderabad FC Live Streaming: কোথায়, কখন দেখবেন কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার?
Hyderabad FC (Photo Credits: Twitter@HydFCOfficial)

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি (Kerala Blasters FC vs Hyderabad FC)। গোয়ার বাম্বোলিমের গোয়া মেডিকেল কলেজর মাঠে খেলাটি হবে। কিবু ভিকুনা তাঁর প্লেয়িং সিস্টেমটি বাস্তবায়নের জন্য এখনও লড়াই চালিয়ে যাওয়ার কারণে এই মরশুমে হতাশাজনক শুরু করেছে কেরালা। তারা ৬টি ম্যাচ খেলে ৩টিতে জিতেছে, ৩টি ম্যাচ ড্র করেছে। লিগ টেবিলে নবম স্থানে রয়েছে তারা। শেষ ম্যাচে তারা এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

এদিকে হায়দরাবাদ এফসি এই মরশুমে বেশ ভালোই ছন্দে রয়েছে। নিজামদের বেশ কয়েকজন সেরা খেলোয়াড়ের চোট ছিল, সেই কারণে দলের তরুণ খেলোয়াড়দের খেলতে বাধ্য করা হয়েছিল। মানোলো মারকুয়েজের ছেলেরা ২টি ম্যাচে জয় পেয়েছে, ৩টি ম্যচ ড্র করেছে এবং মুম্বাই সিটি এফসি-র কাছে শেষ ম্যাচে হেরেছে। আরও পড়ুন: ICC Men’s Test Team Of The Decade: আইসিসি-র দশকের সেরা টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি, মেয়েদের ওয়ানডে দলে মিতালি রাজ ও ঝুলন গোস্বামী

কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি ম্যাচটি কখন আছে?

কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ ২৭ ডিভেম্বর, শনিবার হবে।

কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি খেলা কোথায় হবে?

কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ বাম্বোলিমের গোয়া মেডিকেল কলেজের মাঠে খেলা হবে।

কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ কখন শুরু হবে?

কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টায়।

কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি ম্যাচটি Star Sports নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports First, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Kannada, Star Sports 1 Telugu, Star Sports 1 Marathi, and Star Sports 1 Bangla ও জলসা মুভিজ চ্যানেলে দেখা যাবে।

কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar ও Jio TV-তে।

(The above story first appeared on LatestLY on Dec 27, 2020 06:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).