NorthEast United FC vs Kerala Blasters: গোলশূন্য শেষ নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ

গোলশূন্য ভাবে শেষ হল আইএসএল-র (ISL 2021–22) নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ (NorthEast United FC vs Kerala Blasters)। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচটি খেলা হয়। দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। আগের সপ্তাহে বেঙ্গালুরু এফসি-র কাছে ২-৪ গোলে হেরেছে নর্থইস্ট ইউনাইটেড। অন্যদিকে এটিকে মোহনবাগানের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে কেরালা ব্লাস্টার্সও। নিজেদের নিজেদের প্রথম ম্যাচ হেরে যাওয়াতে গতকাল শুরু থেকেই দুই দল রক্ষণাত্মক মেজাজে খেলতে থাকে। ৩৬ মিনিটে কেরালা ব্লাস্টার্স সুযোগ পায় গোলের। যদিও সেই সুযোগ হাতছাড়া করেন জর্জ দিয়াজ। গোলকিপারকে একা পেয়েও বল জালে ঢোকাতে পারেননি তিনি। শট বাইরে চলে যায়।

NorthEast United FC vs Kerala Blasters: গোলশূন্য শেষ নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ
NorthEast United FC and Kerala Blasters (Photo: Twitter)

গোলশূন্য ভাবে শেষ হল আইএসএল-র (ISL 2021–22) নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ (NorthEast United FC vs Kerala Blasters)। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচটি খেলা হয়। দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। আগের সপ্তাহে বেঙ্গালুরু এফসি-র কাছে ২-৪ গোলে হেরেছে নর্থইস্ট ইউনাইটেড। অন্যদিকে এটিকে মোহনবাগানের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে কেরালা ব্লাস্টার্সও। নিজেদের নিজেদের প্রথম ম্যাচ হেরে যাওয়াতে গতকাল শুরু থেকেই দুই দল রক্ষণাত্মক মেজাজে খেলতে থাকে। ৩৬ মিনিটে কেরালা ব্লাস্টার্স সুযোগ পায় গোলের। যদিও সেই সুযোগ হাতছাড়া করেন জর্জ দিয়াজ। গোলকিপারকে একা পেয়েও বল জালে ঢোকাতে পারেননি তিনি। শট বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধেও কেরালা ব্লাস্টার্স কয়েকটি সুযোগ তৈরি করেছিল। যদিও সেই সুযোগগুলি গোলে পরিবর্তন হয়নি। ৫১ মিনিটের মাথায় ভিন্সি ব্যারেটো বল বাড়ান আবদুল সামাদের দিকে। ফাঁকা গোল পেয়েও তিন জালে রাখতে পারেননি তিনি। ৫৪ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করে কেরালা ব্লাস্টার্স। এবার দিয়াজের শট সোজা চলে যায় গোলকিপারের হাতে। সেরা সুযোগটি আসে ম্যাচে একেবারে শেষদিকে। ৮৩ মিনিটে আলভারে ভাজকুয়েজের গোলমুখী হেড ঝাঁপিয়ে পড়ে অনবদ্য দক্ষতায় বাঁচান নর্থইস্টের গোলরক্ষক শুভাশিস রায়। আরও পড়ুন: SC East Bengal vs ATK Mohun Bagan Match Prediction in ISL 2021-22: শনিবার কলকাতা ডার্বি, কোন দলের জেতার সম্ভাবনা বেশি?

কেরালা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও নর্থইস্ট ইউনাইটেড একটিও গোলমুখী শট মারতে পারেনি। ম্যাচে তাদের আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলতে দেখা গিয়েছে। পরের সপ্তাহে ব্লাস্টাররা চিরপ্রতিদ্বন্দ্বী বেঙ্গালুরুর মুখোমুখি হবে এবং পরের সপ্তাহে নর্থইস্ট ইউনাইটেড মুখোমুখি হবে চেন্নাইন এফসি-র।

(The above story first appeared on LatestLY on Nov 26, 2021 08:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).