SC East Bengal vs Kerala Blasters FC: আইএসএলে আজ এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স (SC East Bengal vs Kerala Blasters FC)। শুক্রবার ভাস্কোর তিলক ময়দানে হবে এই ম্যাচ। দুটি দলই জয়ের জন্য ঝাঁপাবে। পয়েন্ট টেবিলে দশম স্থানে থাকা কেরালা টুর্নামেন্ট ভালোভাবে শুরু করলেও পরপর হারতে থাকে। মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসির বিপক্ষে হেরেও দলটি গত রবিবার জামশেদপুর এফসিকে ৩-২ গোলে হারিয়েছিল। এদিকে, নবম স্থানে থাকা এসসি ইস্টবেঙ্গল বর্তমানে পাঁচ ম্যাচ অপরাজিত রয়েছে। সম্প্রতি বেঙ্গালুরু এফসি-কে হারিয়েছে তারা। আজকের ম্যাচে তারা যদি কেরালাকে হারাতে পারে বড় ব্যবধানে তবে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে আসতে পারে।

SC East Bengal (Photo: Twitter)

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ: দেবজিৎ মজুমদার, রাজু গায়কওয়াদ, স্কট নেভিল, ড্যানিয়েল ফক্স, নারায়ণ দাস, অঙ্কিত মুখার্জি, মট্টি স্টেইনম্যান, মিলন সিং, জ্যাক মাগোমা, উজ্জ্বল এনোভাখরে, হরমনপ্রীত সিং।

কেরালা ব্লাস্টার্সের সম্ভাব্য প্রথম একাদশ: অ্যালবিনো গোমস, লালরুঠার, সন্দীপ সিং, কোস্টা ন্যামোইনসু, জেসেল কার্নেইরো, জ্যাকসন সিং, ভিসেন্টে গোমেজ, সাহাল আবদুল সামাদ, ফ্যাসুন্দো পেরের, গ্যারি হুপার, জর্ডান মারে।

পরিসংখ্যান: এর আগে দুই দল একটি ম্যাচেই মুখোমুখি হয়েছে। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

(The above story first appeared on LatestLY on Jan 15, 2021 04:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).