Kerala Blasters vs Chennaiyin FC: আইএসএলে আজ কেরালা ব্লাস্টার্স বনাম চেন্নাইয়ন এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

রবিবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) দ্বিতীয় ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে চেন্নাইয়ন এফসি (Kerala Blasters vs Chennaiyin FC)। গোয়ার জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আগের ম্যাচে কেরালা ব্লাস্টার্স হায়দরাবাদ এফসির কাছে ৪-০ গোলে হেরেছে এবং ম্যাচের পরে তাদের প্রধান কোচ কিবু ভিকুনাকে বরখাস্ত করেছে। প্রতিযাগীতার অন্য দলের চেয়ে কেরালা ব্লাস্টার্সের রক্ষণ অত্যন্ত দূর্বল। যার কারণে তারা ১৮ ম্যাচে ৩৩ গোল খেয়েছে। অন্যদিকে চেন্নাইয়ন এফসি তাদের আগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে।

পরিসংখ্যান: দুই দল এর আগে ১৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে কেরালা জিতেছে ৩টি ম্যাচে। ৬টি ম্যাচে জিতেছে চেন্নাইয়ন। বাকি ৬টি ম্যাচ ড্র হয়েছে।

কেরালা ব্লাস্টার্স এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: অ্যালবিনো গোমেস (জিকে), সন্দীপ সিং, বাকারি কোনে (সি), জেসেল কার্নেইরো, ডেনিচন্দ্র মাইটেই, প্রশান্ত কে, সেতিয়াসেন সিং, ভিসেন্টে গোমেজ, রোহিত কুমার, জর্দান মারে, গ্যারি হুপার

চেন্নাইয়ন এফসি-সম্ভাব্য প্রথম একাদশ: বিশাল কাইথ (জিকে), রিগান সিং, এলি সাবিয়া (সি), এনেস সিপোভিচ, জেরি লালরিনজুয়ালা, ম্যানুয়েল লানজারোট, মেমো মউরা, লালিয়ানজুয়াল ছাঙ্গতে, রহিম আলী, ইসমাইল গনক্যাল্ভস, জাকুব সিভালভেস্টার

(The above story first appeared on LatestLY on Feb 21, 2021 01:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).