Inter Milan vs Barcelona, Champions League Semifinals: বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান
সব মিলিয়ে ৭-৬ গোলে ইন্টার মিয়ামি হারিয়েছে লামিন ইয়ামালের (Lamine Yamal) দলকে। সান সিরোর (San Siro) ক্রমাগত গোলমালে ইতালিয়ান জায়ান্টের লড়াইয়ে ৯৪ মিনিটে খেলা সমতায় ফেরায় ইন্টার মিলান এরপর ৯৯তম মিনিটের গোলে নিশ্চিত হয় তাদের ফাইনাল।
Inter Milan vs Barcelona, Champions League Semifinals: মঙ্গলবার রাতে (৬ এপ্রিল) দ্বিতীয় লেগে বার্সেলোনাকে (Barcelona) ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। সব মিলিয়ে ৭-৬ গোলে ইন্টার মিয়ামি হারিয়েছে লামিন ইয়ামালের (Lamine Yamal) দলকে। সান সিরোর (San Siro) ক্রমাগত গোলমালে ইতালিয়ান জায়ান্টের লড়াইয়ে ৯৪ মিনিটে খেলা সমতায় ফেরায় ইন্টার মিলান এরপর ৯৯তম মিনিটের গোলে নিশ্চিত হয় তাদের ফাইনাল। গতরাতে দারুণ শুরু করে ইন্টার। ২১ মিনিটে প্রথম গোল করেন লাউতারো মার্তিনেজ (Lautaro Martínez)। হাফটাইমের ঠিক আগে পেনাল্টি স্পট থেকে ব্যবধান ২-০ করেন হাকান আলহানোগলু (Hakan Çalhanoğlu)। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে এরিক গার্সিয়া (Eric García) ও দানি ওলমো (Dani Olmo) গোল করে ম্যাচে সমতা আনেন। এরপর ৮৭ মিনিটে রাফিনহা (Raphinha) গোল করে বার্সেলোনাকে এগিয়ে এনে দেন এবং ফাইনালের কাছাকাছি নিয়ে যান। Lamin Yamal Goal Video, UEFA Semifinal: উয়েফা সেমিফাইনালে গোল করে কিলিয়ান এমবাপের রেকর্ড ভাঙলেন লামিন ইয়ামাল, দেখুন গোলের ভিডিও
ইন্টার মিলান বনাম বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল
Full Time pic.twitter.com/Y7rTEHt8js
— FC Barcelona (@FCBarcelona) May 6, 2025
কিন্তু হাল ছাড়েনি ইন্টার। স্টপেজ টাইমে ডিফেন্ডার ফ্রান্সেসকো আসেরবি (Francesco Acerbi) তার প্রথম ইউরোপিয়ান গোল করে ব্যবধান ৩-৩ করেন এবং ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যান। এরপর আসে সেই জাদুর মুহূর্ত। বেঞ্চ থেকে উঠে আসা ডেভিড ফ্রাত্তেসি (Davide Frattesi) ৯৯ মিনিটে দারুণ এক গোল করে ইন্টারকে ম্যাচ জেতান। এরপর বার্সেলোনা আরও একটি গোলের জন্য কঠোর চেষ্টা চালিয়ে যায়। তরুণ তারকা লামিন ইয়ামাল প্রায় কাছাকাছি আসেন, তবে ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার (Yann Sommer) বেশ কয়েকটি বড় সেভ করে দলকে বাঁচান। এই জয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইন্টার। আগামী ৩১ মে মিউনিখে ফাইনালে তাদের প্রতিপক্ষ প্যারিস সেইন্ট জার্মেই অথবা আর্সেনাল।
(The above story first appeared on LatestLY on May 07, 2025 01:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

