India vs Oman, 2022 FIFA World Cup Qualifiers: ফিফা বিশ্বকাপে ভারত আজ মুখোমুখি ওমানের, নির্ধারিত হবে ব্লু টাইগার্সের ভবিষ্যৎ

আজ ফিফা বিশ্বকাপে (FIFA World Cup) টিকে থাকা নিয়ে ভারতের জন্য জীবন মরণ দিন। আজ ওমানের (Oman) মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল দল (Football Team)। ফিফা বিশ্বকাপে পৌঁছতে হলে আজকের ম্যাচে জয়লাভ করতেই হবে। নাহলেই বিশ্বকাপে অংশগ্রহণ থেকে ছিটকে যাবে তারা। এখনও পর্যন্ত একটি ম্যাচেও ব্লু টাইগার্স (The Blue Tigers) জয়লাভ করতে পারেনি। তিনটি ম্যাচ ড্র (Draw) এবং একটি ম্যাচে হেরে যায় ভারত (India)। এর আগের ম্যাচে ওমানের তরফ থেকে দুটি দুর্দান্ত গোল আসে। আল মান্ধার আল আলাওয়াইয়ের (Al Mandhar Al Alawi) করা গোলেই জয়লাভ করে ওমান।

India vs Oman, 2022 FIFA World Cup Qualifiers: ফিফা বিশ্বকাপে ভারত আজ মুখোমুখি ওমানের, নির্ধারিত হবে ব্লু টাইগার্সের ভবিষ্যৎ
ভারতীয় ফুটবল দল (Photo Credits: Facebook/ Indian Football Team)

ফিফা বিশ্বকাপে (FIFA World Cup) উত্তীৰ্ণ হওয়ার লড়াইয়ে আজ ভারতের জীবনমরণ দিন। আজ ওমানের (Oman) মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। নাহলেই বিশ্বকাপ খেলার লড়াই থেকে ছিটকে যাবে তারা। এখনও পর্যন্ত একটি ম্যাচেও ব্লু টাইগার্স (The Blue Tigers) জিততে পারেনি। তারা তিনটি ম্যাচ ড্র (Draw) করে এবং একটি ম্যাচ হারে। এর আগের ম্যাচে ওমান দুর্দান্ত দুটি গোল করে। আল মান্ধার আল আলাওয়াইয়ের (Al Mandhar Al Alawi) গোলে জিতে যায় ওমান।

অন্যদিকে, ওমান বাংলাদেশকে (Bangladesh) ৪-১ গোলে হারিয়ে মাঠে নামছে। অন্তত একটা ম্যাচ জেতার জন্য ক্রমশ লড়াই করছে ভারত। কাতারের (Qatar) বিরুদ্ধে ড্র যে ভাবে ভারতীয় ফুটবলকে চাগিয়ে দিয়েছিল তার জের ধরে রাখতে পারেনি। এরপর থেকে ক্রমশ পতনই দেখা যাচ্ছে। ২০২২ ওয়ার্ল্ড কাপ ও ২০২৩ এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক পর্ব খেলতে বৃহস্পতিবার আফগানিস্তানের (Afghanistan) মুখোমুখি হয়েছিল ভারত। সেখান থেকেও ভারতের ভাগ্যে এসেছিল মাত্র এক পয়েন্ট। যার ফলে ভারত ই-গ্রুপে চার ম্যাচ পরেও জয়হীন থেকে গেছিল। আরও পড়ুন, আসন্ন ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচে গোলাপী বলের অভিষেক, উত্তেজনায় ফুটছে কলকাতা

ওমান এখনো পর্যন্ত ৪ টি ম্যাচ খেলে ১০ পয়েন্ট সংগ্রহ করে প্রথম দ্বিতীয় স্থানে আছে। আজকের ম্যাচে খেলছেন না সন্দেশ ঝিঙ্গান, রোলিন বর্গেস এবং অমরজিৎ সিং। অন্যদিকে পারিবারিক সমস্যা থাকায় উপস্থিত থাকছেন না ফুটবলার আনাস আদ্যাথডিকা। এই বিরুদ্ধে টিকে থাকাটা ভারতের কাছে একটা কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। তবে আশা করা যায় ভারত টিকে থাকার লড়াই চালিয়ে যাবে।

(The above story first appeared on LatestLY on Nov 19, 2019 11:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).