Footballer Subhash Bhowmick Passed Away: প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক

প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক (Subhash Bhowmick)। শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ কলকাতার একটি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি ফুটবলার। প্রায় তিন মাস ধরে নিয়মিত ডায়ালিসিস করাতে হচ্ছিল। বুকে সংক্রমণের জন্য ভর্তি ছিলেন একবালপুরের এক বেসরকারি নার্সিংহোমে।

Footballer Subhash Bhowmick Passed Away: প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক
Subhash Bhowmick

কলকাতা, ২২ জানুয়ারি: প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক (Subhash Bhowmick)। শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ কলকাতার একটি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি ফুটবলার। প্রায় তিন মাস ধরে নিয়মিত ডায়ালিসিস করাতে হচ্ছিল। বুকে সংক্রমণের জন্য ভর্তি ছিলেন একবালপুরের এক বেসরকারি নার্সিংহোমে।

শুক্রবারই অসুস্থ সুভাষের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামহল। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে একটি জরুরি সভা ডাকা হয়। সেখানে ছিলেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিকাশ পাঁজি, মনোরঞ্জন ভট্টাচার্য, বিদেশ বসু, মানস ভট্টাচার্যরা। ছিলেন আইএফএ-র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, মোহনবাগান ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত, মহমেডান স্পোর্টিং ক্লাবের কার্যকরী সভাপতি কামারউদ্দিন ও ইস্টবেঙ্গল ক্লাবের দেবব্রত সরকার। ছিলেন মেডিকা হাসপাতালের ডিরেক্টর ও তাঁর মেডিক্যাল টিম। আরও পড়ুন: West Bengal Weather Update: পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের গেরো, ভরা মাঘেও অকাল বর্ষণ রাজ্যে

ওই বৈঠকেই ঠিক হয় যে আগামী দিনে মেডিকা হাসপাতালেই সুভাষ ভৌমিকের চিকিৎসা হবে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই চিকিৎসা হবে মেডিকায়। কিডনি প্রতিস্থাপনের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। তবে ,সেই সুযোগ পাওয়া গেল না। তার আগেই ফাঁকি দিয়ে চলে গেলেন ময়দানের ভম্বলদা।

কলকাতা ময়দানে চির পরিচিত সুভাষ ইস্টবেঙ্গল ও মোহনবাগান, দুই ক্লাবের হয়েই খেলেছেন। ১৯৭০ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন তিনি। খেলেছেন মারডেকা কাপেও। ফুটবলার হিসেবে অবসর নেওয়ার পর ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ছাড়াও গোয়ার একাধিক ক্লাবের কোচ ছিলেন। ২০০৩ সালে তাঁর কোচিংয়ে আশিয়ান কাপ জয় করে ইস্টবেঙ্গল।

(The above story first appeared on LatestLY on Jan 22, 2022 10:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).