FIFA Women's World Cup Day 9 Match Live Streaming: ফিফা মহিলা বিশ্বকাপ, দিন ৯, জানুন ম্যাচের সূচি
আজ মহিলা ফিফা বিশ্বকাপে মুখোমুখি আর্জেন্টিনা বনাম দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড বনাম ডেনমার্ক এবং চীন বনাম হাইতি
ট্রান্স-তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফিফা মহিলা বিশ্বকাপের নবম আসর আয়োজনের জন্য প্রস্তুত। ২০ জুলাই থেকে শুরু হয়েছে এই আসর। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপ ৩২টি দলের ফরম্যাট অনুসরণ করে আটটি গ্রুপে বিভক্ত। গ্রুপ এ থেকে এইচে প্রতিটিতে চারটি করে দল রয়েছে। প্রতি গ্রুপের দলগুলো প্রতিযোগিতার গ্রুপ পর্বে রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপ পর্ব শেষে আট গ্রুপ থেকে সেরা দুই দল নকআউট পর্বে যাবে, যা শুরু হবে রাউন্ড অব ১৬ দিয়ে। আজ ২৮ জুলাই গ্রুপ 'জি' র প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকা। এরপর গ্রুপ 'ডি'র পরের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ডেনমার্ক এবং দিনের শেষ ম্যাচে গ্রুপ 'ডি'র ম্যাচে চিন বনাম হাইতি খেলবে। Indian Football Draw: বাংলাদেশ-চিনের গ্রুপে এশিয়ান গেমসে ভারত, ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে কাতার-কুয়েতের বিপক্ষে
The group stage drama continues. 😎#FIFAWWC | #BeyondGreatness
— FIFA Women's World Cup (@FIFAWWC) July 27, 2023
শুক্রবার, ২৮ জুলাই
গ্রুপ জি: আর্জেন্টিনা বনাম দক্ষিণ আফ্রিকা (২-২ গোলে ড্র)
গ্রুপ ডি: ইংল্যান্ড বনাম ডেনমার্ক (ভারতীয় সময় দুপুর ২ঃ০০টোয়)
গ্রুপ ডি: চীন বনাম হাইতি (ভারতীয় সময় বিকেল ৪ঃ৩০টায়)
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?
ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে দূরদর্শনে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?
ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ অনলাইনে সরাসরি দেখা যাবে ফ্যানকোডে।
(The above story first appeared on LatestLY on Jul 28, 2023 09:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

