FIFA Women's World Cup 2023, Round of 16 Day 4, Live Streaming: ফিফা মহিলা বিশ্বকাপ, রাউন্ড অফ ১৬, দিন ৪, জানুন ম্যাচের সূচি

আজ রাউন্ড অফ ১৬-এ মুখোমুখি কলম্বিয়া বনাম জ্যামাইকা এবং ফ্রান্স বনাম মরক্কো

FIFA Women's World Cup 2023, Round of 16 Day 4, Live Streaming: ফিফা মহিলা বিশ্বকাপ, রাউন্ড অফ ১৬, দিন ৪, জানুন ম্যাচের সূচি
Morocco Women's Football Team (Photo Credit: Sports Radio Brila FM/ Twitter)

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্যায় শেষ। এখন মহিলা বিশ্বকাপ রাউন্ড অফ ১৬-এর দিকে এগোচ্ছে। মহিলা বিশ্বকাপের ৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়। প্রতিটি গ্রুপে, প্রতিটি দল একে অপরের মুখোমুখি হয় এবং প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল ফিফা মহিলা বিশ্বকাপ ২০২৩ রাউন্ড অফ ১৬ এর জন্য যোগ্যতা অর্জন করে। সুইজারল্যান্ড, নরওয়ে, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, জাপান, স্পেন, ইংল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জ্যামাইকা, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া ও মরক্কো ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপের নকআউটে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০ আগস্ট ফাইনাল ও ১০ আগস্ট তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপের সবগুলো ম্যাচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আজ ৮ আগস্ট রাউন্ড অফ ১৬-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কলম্বিয়া এবং জ্যামাইকা। এরপর দিনের পরের ম্যাচে খেলবে ফ্রান্স বনাম মরক্কো। Footballer Killed by Crocodile: ভয়াবহ কুমিরের আক্রমণে প্রাণ হারালেন কোস্টারিকার ফুটবলার, দেখুন মর্মান্তিক ভিডিও

৮ আগস্ট, মঙ্গলবার

ম্যাচ ৫৫: কলম্বিয়া বনাম জ্যামাইকা (দুপুর ১ঃ৩০টায়)

ম্যাচ ৫৬: ফ্রান্স বনাম মরক্কো ((বিকেল ৪ঃ০০টেয়)

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?

ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে দূরদর্শনে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?

ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ অনলাইনে সরাসরি দেখা যাবে ফ্যানকোডে।

(The above story first appeared on LatestLY on Aug 08, 2023 10:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).