England vs Iran, FIFA World Cup 2022 Live Streaming: ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ইরান ম্যাচ কীভাবে, কোথায় সরাসরি বিনামূল্যে দেখবেন

দীর্ঘ ৫৬ বছর পর ফুটবল বিশ্বকাপ ২০২২(FIFA World Cup 2022) জয়ের লক্ষ্যে নামছে ইংল্যান্ড (England National Football Team)। সোমবার কাতার বিশ্বকাপে ইরানের (Iran) বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছেন হ্যারি কেন (Harry Kane)-রা।

England vs Iran, FIFA World Cup 2022 Live Streaming: ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ইরান ম্যাচ কীভাবে, কোথায় সরাসরি বিনামূল্যে দেখবেন
Harry Kane (Photo Credit: Twitter/@SpursOfficial)

England vs Iran, FIFA World Cup 2022 Live Streaming: দীর্ঘ ৫৬ বছর পর ফুটবল বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2022) জয়ের লক্ষ্যে নামছে ইংল্যান্ড (England National Football Team)। সোমবার কাতার বিশ্বকাপে ইরানের (Iran) বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছেন হ্যারি কেন (Harry Kane)-রা। এবারও ফেভারিট ধরা হচ্ছে ইংল্যান্ড (England)-কে। তবে বারবার ফেভারিট হিসেবে নেমেও খালি হাতে ফেরাটা এতগুলো বছরে প্রায় অভ্যাসে পরিণত করেছে রানীক দেশ। গত বছর ইউরো কাপের ফাইনালে উঠে বিশ্বকাপে ভাল কিছু করার আশা বাড়িয়েছেন হ্যারি কেনরা।

ইংল্যান্ডের প্রথম লক্ষ্য হল গ্রুপ লিগের বাধা টপকানো। ইরান ছাড়াও ইংল্যান্ডের গ্রুপে রয়েছে ওয়েলশ এবং আমেরিকা যুক্তরাষ্ট্র। আরও পড়ুন-ফোকাস ,ইচ্ছা ও বিশ্বাস- তিন মন্ত্রে ভর করেই বিশ্বকাপ জয়ের অনুশীলন শুরু পর্তুগালের অধিনায়ক রোনাল্ডোর

অন্যদিকে, নিজেদের মহাদেশে বিশ্বকাপ খেলতে নেমে ইরান চাইছে গ্রুপ লিগের বাধা টপকাতে। আর নক আউটে উঠতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে অঘটন ঘটাতে হবে ইরানকে।

কবে, কোথায় আয়োজিত হবে ফিফা বিশ্বকাপ ২০২২-এ ইংল্যান্ড (England) Vs ইরান (Iran) ম্যাচ

When, Where, and How to Watch England vs Iran Match Live?

আজ, সোমবার ২১ নভেম্বর দোহার খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ইংল্যান্ড-ইরান ম্যাচ।

কখন থেকে শুরু হবে ইংল্যান্ড (Eng) Vs ইরান (Iran) ম্যাচ

ভারতীয় সময় রাত সাড়ে ৬টা থেকে শুরু হবে ম্যাচ।

টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?

ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema)মাধ্যমে।

অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?

বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে, জিও সিনেমা অ্যাপে-র চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে ম্যাচ দেখা যাবে।

England vs Iran, FIFA Football World Cup 2022 Match When, Where, and How to Watch Live Streaming and TV Telecast With Channel Details Online

(The above story first appeared on LatestLY on Nov 21, 2022 07:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).