Cristiano Ronaldo Nets 750th Career Goal: ক্যারিয়ারের ৭৫০ তম গোলের মাইলফলক ছুঁলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্যারিয়ারের ৭৫০ তম গোল করলেন জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। গতকাল রাতে জুভেন্টাস (Juventus) ৩-০ ব্যবধানে হারিয়েছে দিনামো কিয়েভকে (Dynamo Kyiv)। ১টি গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী। উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। ৫ ম্যাচের সবকটিই জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

গতকাল ঘরের মাঠে ম্যাচের ২১ মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। প্রথম গোল করেন ফেদেরিকো সিয়েসা। এরপর ৫৭ মিনিটে আরও একটি গোল করেন আলভারো মোরাতা, ৬৬ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেনক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এটা ছিল রোনালদোর ক্যারিয়ারের ৭৫০তম গোল। ৭৫০ গোলের মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮, পর্তুগালের হয়ে ১০২, জুভেন্টাসের হয়ে ৭৫ ও ক্লাব স্পোর্টিংয়ের হয়ে ৫ গোল রয়েছে। আরও পড়ুন: BCCI 89th AGM: ২৪ ডিসেম্বর বিসিসিআই-র এজিএম, অলিম্পিকে ক্রিকেট ও নতুন আইপিএল দল মূল্য আলোচ্য বিষয়
মাইলফলক ছোঁয়ার পর রোনাল্ডো ইনস্টাগ্রামে লিখেছেন, "৭৫০ গোল মানে ৭৫০টি সুখের মুহূর্ত। ৭৫০ বার আমাদের সমর্থকদের মুখে হাসি। আনন্দের উপলক্ষ। এমন সংখ্যায় পৌঁছানোর ক্ষেত্রে সকল খেলোয়াড়, কোচদের ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিতে চাই আমার সকল বিশ্বস্ত প্রতিপক্ষকে। যাদের কারণে আমাকে নিয়মিত কঠোর পরিশ্রম করতে হয়েছে। পরবর্তী লক্ষ্য ৮০০ গোল।"
(The above story first appeared on LatestLY on Dec 03, 2020 10:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).