Chennaiyin FC vs Kerala Blasters, ISL 2021-22: ইন্ডিয়ান সুপার লিগে আজ চেন্নাইয়ন এফসি বনাম কেরালা ব্লাস্টার্স
ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021-22) আজ মুখোমুখি হবে চেন্নাইয়ন এফসি ও কেরালা ব্লাস্টার্স (Chennaiyin FC vs Kerala Blasters)। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। চেন্নাইয়ন এফসি আইএসএল-র চলতি সংস্করণে বেশ ভাল ছন্দে রয়েছে। কেরালা ব্লাস্টার্স এফসি তাদের আগের খেলায় মুম্বাই সিটি এফসিকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে। একটি জয় পেলেই লিগ টেবিলে দ্বিতীয় অবস্থানে চলে যাবে চেন্নাই। অন্যদিকে, জয় পেলে টেবিলে চতুর্থ স্থানে উঠে আসবে কেরালা।
ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021-22) আজ মুখোমুখি হবে চেন্নাইয়ন এফসি ও কেরালা ব্লাস্টার্স (Chennaiyin FC vs Kerala Blasters)। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। চেন্নাইয়ন এফসি আইএসএল-র চলতি সংস্করণে বেশ ভাল ছন্দে রয়েছে। কেরালা ব্লাস্টার্স এফসি তাদের আগের খেলায় মুম্বাই সিটি এফসিকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে।
একটি জয় পেলেই লিগ টেবিলে দ্বিতীয় অবস্থানে চলে যাবে চেন্নাই। অন্যদিকে, জয় পেলে টেবিলে চতুর্থ স্থানে উঠে আসবে কেরালা। আরও পড়ুন: Vijay Dahiya Assistant Coach: সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন আইপিএল দলের সহকারী কোচ নিযুক্ত বিজয় দাহিয়া
দুই দলের সম্ভাব্য একাদশ:
চেন্নাইয়ন এফসি: বিশাল কাইথ, রিগান সিং, স্লাভকো দামজানোভিচ, নারায়ণ দাস, জেরি লালরিনজুয়ালা, এরিয়েল বোরিসিউক, অনিরুধ থাপা, ভ্লাদিমির কোমান, মিরলান মুর্জায়েভ, লালিয়ানজুয়ালা ছাংতে, রহিম আলি।
কেরালা ব্লাস্টার্স এফসি: প্রভুসুখান সিং গিল, হরমনজোৎ খাবরা, মার্কো লেস্কোভিচ, হরমিপাম রুইভা, জেসেল কারনেইরো, সাহল আব্দুল সামাদ, লালথাঙ্গা খাওলহিং, জেকসন সিং, জর্জে পেরেরা ডায়াস, আলভারো ভাজকেজ, আদ্রিয়ান লুনা।
পরিসংখ্যান: দুই দল এর আগে ১৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে। চেন্নাইয়ন এফসি জিতেছে ৬টি ম্যাচে। ৩টিতে জিতেছে কেরালা ব্লাস্টার্স। বাকি ৭টি ম্যাচড্র হয়েছে।
(The above story first appeared on LatestLY on Dec 22, 2021 01:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

