ATK Mohun Bagan vs Odisha FC Live Streaming: কোথায়, কখন দেখবেন এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) ১৫ তম ম্যাচে আজ এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মুখোমুখি হচ্ছে এবং ওড়িশা এফসি (Odisha FC)। বুধবার গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আন্তোনিও হাবাসের এটিক মোহনবাগান তাদের প্রথম দুটি ম্যাচে জিতেছে। কেরালা ব্লাস্টার্স এবং এসসি ইস্টবেঙ্গলকে তারা হারিয়েছে। অধিনায়ক রায় কৃষ্ণ দারুন ফর্মে রয়েছেন। প্রথম দুই ম্যাচে জয়ের পরে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে এটিকে মোহনবাগান। সম্পুর্ণ অন্য মেরুতে ওডিশা এফসি। চলতি হিরো আইএসএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখতে পায়নি তারা।

ATK Mohun Bagan vs Odisha FC Live Streaming: কোথায়, কখন দেখবেন এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার
ATK Mohun Bagan (Photo Credits: Twitter/@atkmohunbaganfc)

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) ১৫ তম ম্যাচে আজ এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মুখোমুখি হচ্ছে এবং ওড়িশা এফসি (Odisha FC)। বুধবার গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আন্তোনিও হাবাসের এটিক মোহনবাগান তাদের প্রথম দুটি ম্যাচে জিতেছে। কেরালা ব্লাস্টার্স এবং এসসি ইস্টবেঙ্গলকে তারা হারিয়েছে। অধিনায়ক রায় কৃষ্ণ দারুন ফর্মে রয়েছেন। প্রথম দুই ম্যাচে জয়ের পরে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে এটিকে মোহনবাগান। সম্পুর্ণ অন্য মেরুতে ওডিশা এফসি। চলতি হিরো আইএসএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখতে পায়নি তারা।

এ বারের হিরো আইএসএল এখন পর্যন্ত আর কোনও দলই এতটা ধারাবাহিক ভাবে শুরু করতে পারেনি। তাই লিগ টেবলে আন্তোনিও লোপেজ হাবাসের দলই শীর্ষে। মুম্বই সিটি এফসি-ও সমান পয়েন্ট পেয়ে এক নম্বরে থাকলেও একটি ম্যাচ বেশি খেলেছে তারা। তা ছাড়া এখন পর্যন্ত হার বা ড্রয়ের মুখ দেখেননি শুধু রয় কৃষ্ণারাই। এদিকে, ওড়িশা এফসি তাদের প্রথম দুটি ম্যাচে জয় পায়নি। হায়দরাবাদের কাছে হারলেও জামশেদপুরের বিরুদ্ধে শেষ মুহূর্তে ড্র করেছে ওড়িশা। তাই আজকের ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট ঘরে তুলতে চাইবেন কোচ স্টুয়ার্ট উইলিয়াম ব্যাক্সটার।

এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচটি কখন আছে?

এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচ ২ ডিভেম্বর, বুধবার হবে।

এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি খেলা কোথায় হবে?

এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচ গোয়ার জিএমসি স্টেডিয়ামে হবে।

এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচ কখন শুরু হবে?

এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচটি শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়।

এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচটি Star Sports নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports First, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Kannada, Star Sports 1 Telugu, Star Sports 1 Marathi, and Star Sports 1 Bangla ও জলসা মুভিজ চ্যানেলে দেখা যাবে।

এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar ও Jio TV-তে।

(The above story first appeared on LatestLY on Dec 03, 2020 06:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).