Argentina vs Australia FIFA Football World Cup 2022 Live Streaming: ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন মেসিদের খেলা

Argentina vs Australia FIFA Football World Cup 2022 Live Streaming: ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন মেসিদের খেলা
Lionel Messi and Enzo Fernández Photo Credit: Twitter@FIFAWorld Cup

কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) প্রথম ম্য়াচে অপ্রত্য়াশিত হারের ধাক্কা কাটিয়ে, টানা দুটো ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা (Argentina)। শেষ আটে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার সামনে অস্ট্রেলিয়া (Australia)। এবার আট বছর পর বিশ্বকাপে শেষ আটে ওঠার চ্যালেঞ্জ লিওনেল মেসিদের সামনে। রাশিয়ায় প্রি কোয়ার্টারে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা।

মেক্সিকো, পোল্যান্ডকে উড়িয়ে যেভাবে লিওনেল মেসিরা নক আউটে উঠেছেন, তারপর নীল সাদা জার্সির ভক্তদের মনোবল এখন তুঙ্গে। আরও পড়ুন- মার্কিন চ্যালেঞ্জ উড়িয়ে শেষ আটে সবার আগে নেদারল্যান্ডস, আট বছর পর কোয়ার্টারে ডাচরা

আর এই আবহেই আজ, শনিবার রাতে দোহার আহমদ বিন আলি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছেন মেসিরা। আর নক আউটের ম্যাচে মেসিদের জন্য গলা ফাটাতে তাঁর দেশের ৩০ হাজারের বেশী মানুষ বিন আলি স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থাকবেন। যেখানে এই স্টেডিয়ামে ৪৫-৪৬ হাজার দর্শক খেলা দেখতে পারেন। দর্শক সংখ্যার বিচারে আর্জেন্টিনার সমর্থকরা বাকিদের টেক্কা দিচ্ছেন। মেসির জন্য আবেগ এবারের বিশ্বকাপে তুঙ্গে উঠেছে।

আসুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন--

কবে, কোথায় আয়োজিত হবে প্রি কোয়ার্টার ফাইনালে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা (Argentina)-অস্ট্রেলিয়া ( Australia)ম্যাচ?

When, Where, and How to Watch Argentina vs Australia Match Live?

আজ, রবিবার ৩ ডিসেম্বর রাতে দোহার আহমাদ বিন আলি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা- অস্ট্রেলিয়া ।

কখন থেকে শুরু হবে আর্জেন্টিনা (Argentina) বনাম অস্ট্রেলিয়া (Australia) ম্যাচ?

ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে ম্যাচ।

টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?

ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮-১ চ্যানেলে। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema)মাধ্যমে।

অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?

বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে জিও সিনেমা অ্যাপে চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে দেখা যাবে ম্যাচ ।

Argentina vs Australia FIFA Football World Cup 2022 Match when where and how to watch live streaming and tv telecast with channel details online

(The above story first appeared on LatestLY on Dec 03, 2022 11:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).