Lionel Messi Equals Pele’s Record: বিশ্বকাপে এক ডজন গোল করে পেলেকে ছুঁলেন মেসি
বিশ্বকাপের ফাইনালে গোল করলেন লিওনেল মেসি। রবিবার লুসেইল স্টেডিয়ামে ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করলেন মেসি। সেই সঙ্গে ফিফা বিশ্বকাপে মেসির মোট ১২টা গোল করা হয়ে গেল।
- Read in
- বাংলা
বিশ্বকাপের ফাইনালে (FIFA World Cup 2022 Final) গোল করলেন লিওনেল মেসি (Lionel Messi)। রবিবার লুসেইল স্টেডিয়ামে ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করলেন মেসি। সেই সঙ্গে ফিফা বিশ্বকাপে মেসির মোট ১২টা গোল করা হয়ে গেল। ব্রাজিলের কিংবদন্তি পেলেরও বিশ্বকাপে ১২টি গোল আছে। কাতার বিশ্বকাপে মেসির ৬টা গোল করা হয়ে গেল। বিশ্বকাপের নক আউটে প্রতিটি ম্যাচে গোল করার নজিরও গড়লেন মেসি।
প্রি কোয়ার্টারে অস্ট্রেলিয়া, কোয়ার্টারে নেদারল্যান্ডস, সেমিতে ক্রোয়েশিয়ার পর ফাইনালে ফরাসিদের বিরুদ্ধে গোল পেলেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল করার রেকর্ডটা জার্মানির মিরোস্লাভ ক্লোজের (১৬টি) দখলে। ব্রাজিলের রোনাল্ডো বিশ্বকাপে ১৫টি গোল করেন। আরও পড়ুন-ফাইনালে মেসির গোলের ভিডিয়ো
দেখুন টুইট
🇦🇷 GOAL! Argentina make the breakthrough in the first half!!
🤯 Lionel Messi scores from the spot, taking him to 12 World Cup goals, bringing him level with Pele!#FIFAWorldCup #Qatar2022 pic.twitter.com/iVbm4B5v4G
— WhoScored.com (@WhoScored) December 18, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 18, 2022 09:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

