Emilliano Martinez Save Video: বিশ্বকাপ জিতে উঠে প্রিমিয়র লিগে ফিরে অবিশ্বাস্য সেভ গোলকিপার এমি মার্টিনেজের, দেখুন ভিডিয়ো
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর নায়ক গোলকিপার এমি মার্টিনেজ প্রিমিয়র লিগে নেমে মাতিয়ে দিলেন। কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী মার্টিনেজ রবিবার অ্যাস্টন ভিলার হয়ে অবিশ্বাস্য কিছু সেভ করলেন।
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর নায়ক গোলকিপার এমি মার্টিনেজ প্রিমিয়র লিগে নেমে মাতিয়ে দিলেন। কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী মার্টিনেজ রবিবার অ্যাস্টন ভিলার হয়ে অবিশ্বাস্য কিছু সেভ করলেন। বার্মিংহ্যামের ভিলা পার্কে বিরতির ঠিক আগে যে সেভটা করলেন মার্টিনেজ, তা চলতি প্রিমিয়র লিগের অন্যতম সেরা সেভ বলা হচ্ছে।
বিশ্বকাপের ফাইনালে জেতার পর মার্টিনেজের আচরণ নিয়ে বিরক্ত অ্যাস্টন ভিলা কর্তৃপক্ষ তাঁকে ক্লাব থেকে তাড়াতে চেয়েছিলেন। গত ম্যাচে আর্জেন্টিনার তারকা গোলকিপারকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি। আরও পড়ুন- শ্বেতার অবিশ্বাস্য ইনিংসে জয় দিয়ে বিশ্বকাপ শুরু শেফালি, রিচাদের
দেখুন মার্টিনেজের সেভের ভিডিয়ো
What a save Emi Martinezpic.twitter.com/0yNZgbrspu
— Berita Sepakbola Dunia (@gilabola_ina) January 14, 2023
আর বিশ্বকাপের পর মাঠে নেমেই মাতিয়ে দিলেন মার্টিনেজ। কাতারে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন প্রিমিয়র লিগে নামলেন মার্টিনেজ। মার্টিনেজের সৌজন্যে লিডসকে ২-১ গোলে হারিয় ১০ নম্বরে থাকা চেলসিকে ধরে ফেলল ভিলা (১৯ ম্যাচে ২৫)।
(The above story first appeared on LatestLY on Jan 14, 2023 10:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

