Jalebi Baby Anthem: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-পাকিস্তান এশিয়া কাপ ২০২৫ ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত বিভ্রাট। দুবাই স্টেডিয়ামের ডিস্কো জকি (DJ) ভুল করে পাকিস্তানের জাতীয় সঙ্গীতের বদলে জনপ্রিয় গান 'Jalebi Baby' বাজিয়ে দেন। ঘটনাটি ঘটে টস শুরুর ঠিক আগে। 'Jalebi Baby' হলো ২০২০ সালের জনপ্রিয় গান, গেয়েছেন টেশার ও জেসন ডেরুলো। প্রায় ৩০ সেকেন্ড ধরে গানটি বাজে, তারপর বন্ধ করা হয়।
দুবাইয়ের স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা চমকে যান এমন গান শুনে
স্টেডিয়ামে উপস্থিত প্রায় ২৫ হাজার দর্শকের মধ্যে পাকিস্তানি সমর্থকেরা জোরে বিদ্রুপ ধ্বনী বা বু করতে থাকেন। তবে এরপরই তৎক্ষণাৎ পাকিস্তানের সঠিক জাতীয় সঙ্গীত “কওমি তরানা” বাজানো হয়। এরপর টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। খেলার শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। আরও পড়ুন-আরও পড়ুন-৬ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পাকিস্তান
দেখুন খবরটি
Major goof-up at the stadium! Pakistan’s anthem didn’t play, some other track came on. Players left standing confused at the line-up #BoycottINDvPAK #IndiaVsPakistan #INDvsPAK #India pic.twitter.com/aDtoIJQAQL
— Amit Shukla (@amitshukla29) September 14, 2025
কীভাবে হল এমন বিভ্রাট
আয়োজকরা ক্ষমা চেয়ে জানান, এটি ছিল “সাউন্ড সিস্টেমের টেকনিক্যাল ত্রুটি”। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আনুষ্ঠানিক কোনো অভিযোগ জানায়নি, তবে ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায় এই ভুলকে কেন্দ্র করে। ভারতীয় সমর্থকেরা মজা করে লিখেন, “ডিজে আমাদের বলার আগে দিওয়ালি শুরু করে দিল!” অপরদিকে পাকিস্তানি সমর্থকেরা এটিকে 'অশ্রদ্ধাজনক' বলে আখ্যা দেন, বিশেষ করে এমন সংবেদনশীল প্রতিদ্বন্দ্বিতায়। #JalebiBabyAnthem হ্যাশট্যাগ বিশ্বজুড়ে ট্রেন্ড করে।