Asia Cup 2022: এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির সঙ্গে সাক্ষাৎ কোহলিদের, দেখুন ভিডিও

Asia Cup 2022: এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির সঙ্গে সাক্ষাৎ কোহলিদের, দেখুন ভিডিও

এশিয়া কাপ (Asia Cup 2022) শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান দল। পেসার শাহিন আফ্রিদি (Shaheen Afridi) চোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। তবে, দুবাইয়ে দলের সঙ্গেই রয়েছেন তিনি। গতকাল ভারতীয় দলের কয়েকজন খেলোয়াড় শাহিনের সঙ্গে দেখা করেন। শাহিনের সঙ্গে কথা বলতে দেখা যায় যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), বিরাট কোহলি (Rishabh Pant), ঋষভ পন্থ (Virat Kohli) ও কেএল রাহুলকে (KL Rahul)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ওই ভিডিও পোস্ট করেছে। আগামী ২৮ তারিখ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুই দলই গ্রুপ এ-তে রয়েছেন। তৃতীয় দল হিসেবে জায়গা পেয়েছে হংকং।

দেখুন ভিডিও:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 26, 2022 08:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).