Virat Kohli New Home Video: আলিবাগে বিরাটের প্রাসাদোপম অট্টালিকা প্রস্তুত, নির্মাণ কাজ শেষ হতেই অন্দরমহলের ঝলক তুলে ধরলেন তারকা ক্রিকেটার
গত বছর অগাস্ট মাসে সেখানে শুরু হয় নির্মাণ কাজ। সমুদ্র সৈকতের পাশে বিশাল জায়গা জুড়ে গড়ে ওঠা প্রাসাদোপম অট্টালিকা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। আর কাজ শেষ হতেই তাঁর নতুন বাড়ির অন্দরমহলের ঝলক এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন বিরাট।
বেঙ্গালুরুতে বিরাট কোহলির (Virat Kohli) রেস্তোরাঁ ওয়ান8 কমিউনের (One8 Commune) বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কর্ণাটক পুলিশ। অভিযোগ, রাত ১টায় বন্ধ করার সময়সীমা পেরিয়ে দেড়টা অবধি খোলা রাখা হচ্ছে রেস্তোরাঁ। পাশাপাশি রেস্তোরাঁয় রাতে উচ্চস্বরে গান বাজানো হয় বলেও স্থানীয়রা অভিযোগ জানিয়েছে। বেঙ্গালুরুর রেস্তোরাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার মাঝে মহারাষ্ট্রের আলিবাগে (Alibaug) গড়ে ওঠা নতুন বাড়ির ঝলক অনুরাগীদের সামনে তুলে ধরলেন প্রাক্তন অধিনায়ক (Virat Kohli)।
বছর খানেক আগে মহারাষ্ট্রের (Maharashtra) আলিবাগে আট একর জমি কিনেছিলেন কোহলি। তবে সেই থেকে পড়েই ছিল সেই ফাঁকা জমি। গত বছর অগাস্ট মাসে সেখানে শুরু হয় নির্মাণ কাজ। সমুদ্র সৈকতের পাশে বিশাল জায়গা জুড়ে গড়ে ওঠা প্রাসাদোপম অট্টালিকা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। আর কাজ শেষ হতেই তাঁর নতুন বাড়ির ঝলক এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন বিরাট। তাঁর এবং অনুষ্কার স্বপ্নের বাড়িকে বাস্তব রূপ দেওয়ার জন্যে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান তারকা ক্রিকেটার। উচ্ছ্বাসের সঙ্গে জানিয়েছেন, প্রিয়জনদের সঙ্গে এখানে প্রতিটা মুহূর্ত উপভোগ করার জন্যে ব্যাকুল হয়ে পড়েছেন তিনি।
দেখুন বিরাটের নতুন বাড়ির ঝলক...
The journey of building my Alibaug home has been a seamless experience, and seeing it all come together is truly gratifying. Huge thanks to the entire Avas team for making our dream home a reality. Can't wait to enjoy every moment here with my loved ones!#avaswellness… pic.twitter.com/x17iL3ETfM
— Virat Kohli (@imVkohli) July 9, 2024
(The above story first appeared on LatestLY on Jul 09, 2024 01:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

