Trinbago Knight Riders vs Saint Lucia Kings, CPL 2025 Scorecard: শামসির স্পিনের জাদুতে হারল ত্রিনবাগো নাইট রাইডার্স, প্লে-অফে সেন্ট লুসিয়া কিংস

তাবরাইজ শামসির (Tabraiz Shamsi) অসাধারণ বোলিং পারফরম্যান্সে নাইট রাইডার্সের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ভেঙে দেয় এবং তাদের মাত্র ১০৯ রানে আটকে দেয়। এরপর রস্টন চেজের (Roston Chase) ২৪ বলে অপরাজিত ২৭ এবং টিম ডেভিডের (Tim David) ১৬ বলে ১৭ রান সেন্ট লুসিয়াকে ১১.১ ওভারেই টার্গেট নিশ্চিত করিয়ে দেন।

Trinbago Knight Riders vs Saint Lucia Kings, CPL 2025 Scorecard: শামসির স্পিনের জাদুতে হারল ত্রিনবাগো নাইট রাইডার্স, প্লে-অফে সেন্ট লুসিয়া কিংস
Tabraiz Shamsi (Photo Credit: St. Lucia Kings/ X)

Trinbago Knight Riders vs Saint Lucia Kings, CPL 2025 Scorecard: ত্রিনিবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া কিংস, সিপিএল ২০২৫ (CPL 2025)-এর ২০ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। আজ ৪ সেপ্টেম্বর ত্রিনিদাদ তারৌবার ব্রায়ান লারার স্টেডিয়ামে (Brian Lara Stadium, Tarouba, Trinidad) মুখোমুখি হয় Trinbago Knight Riders বনাম Saint Lucia Kings। যেখানে সেন্ট লুসিয়া কিংস সাত উইকেটে নাইট রাইডার্সকে হারিয়েছে। ৫৩ বল হাতে রেখে তাদের এই জয়ে তারা সিপিএলের প্লে-অফের জায়গা নিশ্চিত করে। যেখানে তাবরাইজ শামসির (Tabraiz Shamsi) অসাধারণ বোলিং পারফরম্যান্সে নাইট রাইডার্সের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ভেঙে দেয় এবং তাদের মাত্র ১০৯ রানে আটকে দেয়। এই ম্যাচে সেন্ট লুসিয়া টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এরপর শামসির স্পিনের জাদুতে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নাইট রাইডার্সের লাইনআপ ভেঙে দেন। Shai Hope Bizarre Hit-wicket Video: সুইচ-হিট দিয়ে হিট-উইকেট! সিপিএলের ইতিহাসের সবচেয়ে অদ্ভুত আউট হলেন শাই হোপ

ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া কিংস, সিপিএল ২০২৫ স্কোরকার্ড

তাঁর শিকারের মধ্যে ছিলেন টি২০ ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান কায়রন পোলার্ড (Kieron Pollard) এবং আন্দ্রে রাসেল (Andre Russell)। শামসি আজ কোনওভাবে নাইট রাইডার্সকে সেট হতে দেননি। ফলে ত্রিনবাগো ১৮.১ ওভারে মাত্র ১০৯ রান করতে পারে। অধিনায়ক নিকোলাস পুরান (Nicholas Pooran) ৩৬ বলে ৩০ রান করে বাকি কেউ শামসির স্পিন জাল কাটাতে পারেনি। মাত্র ১১০ রান তাড়া করতে নেমে টিম সাইফার্ট (Tim Seifert) ৩২ বলে ৩৬ রান করেন। তিনি আকিম অগাস্টের (Ackeem Auguste) সঙ্গে ৬৬ রানের পার্টনারশিপ গড়েন। এরপর রস্টন চেজের (Roston Chase) ২৪ বলে অপরাজিত ২৭ এবং টিম ডেভিডের (Tim David) ১৬ বলে ১৭ রান সেন্ট লুসিয়াকে ১১.১ ওভারেই টার্গেট নিশ্চিত করিয়ে দেন।

(The above story first appeared on LatestLY on Sep 04, 2025 11:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).