T10 League Live Streaming: চেন্নাই ব্রেভস বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ, সরাসরি দেখুন

চেন্নাই ব্রেভস বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়

T10 League Live Streaming: চেন্নাই ব্রেভস বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ, সরাসরি দেখুন
Imran Tahir (Photo Credit: T10 Global/ X)

আবুধাবি টি-১০ লিগের ৭ নম্বর ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই ব্রেভস (Chennai Braves) ও মরিসভিল স্যাম্প আর্মি (Morrisville Samp Army)। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম এই ম্যাচ আয়োজন করা হবে। আবু ধাবির দলের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে চেন্নাই ব্রেভস। প্রথমে ব্যাট করে ১১৫ রান তোলে তারা যেখানে জেসন রয়ের অপরাজিত ৮৪ রানের অবদান অনবদ্য। দ্বিতীয় ইনিংসে দলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিপক্ষকে ৪ উইকেটে ১১১ রানে আটকে রেখে চার রানের জয় নিশ্চিত করে তারা। অন্যদিকে, প্রথম ম্যাচে নর্দার্ন ওয়ারিয়র্সের কাছে হেরে যাওয়ায় মরিসভিল স্যাম্প আর্মির শুরুটা ভালো হয়নি। নর্দার্ন ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১০৩ রান করে এবং সেই রান তাড়া করতে নেমে ৮ উইকেট খুইয়ে ৯৪ রানে আটকে যায়, যার ফলে ৯ রানের হারের মুখ দেখতে হয় তাঁদের। Team Abu Dhabi vs Northern Warriors, T10 League Live Streaming: টিম আবু ধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ, সরাসরি দেখুন

মরিসভিল স্যাম্প আর্মি স্কোয়াড: অ্যান্ড্রিস গুস (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, মঈন আলী (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, করিম জানাত, জেসন হোল্ডার, নাজিবুল্লাহ জাদরান, বেসিল হামিদ, কায়েস আহমদ, পিটার হ্যাটজোগ্লু, সালমান ইরশাদ, মহম্মদ ইরফান, ওবাস পিনার, জর্জ গার্টন, বাস ডি লিড, অংশ ট্যান্ডন, মোনাংক প্যাটেল, মহেশ থিক্শানা, ডিওয়াল্ড ব্রেভিস।

চেন্নাই ব্রেভস স্কোয়াড: জেসন রয়, কোবি হার্ফ্ট, জর্জ মুনসি, স্টিফেন এসকিনাজি, চরিত আসালঙ্কা (অধিনায়ক), মহম্মদ নবী, কাই স্মিথ (উইকেটরক্ষক), অয়ন আফজাল খান, জুনায়েদ সিদ্দিকী, স্যাম কুক, ওবেদ ম্যাককয়, ইমরান তাহির, ভানুকা রাজাপাকসে, হাসান আলী, বৃত্য অরবিন্দ।

কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাই ব্রেভস বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ ম্যাচ?

৩০ নভেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium, Abu Dhabi) টি-১০ লিগ ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই ব্রেভস বনাম মরিসভিল স্যাম্প আর্মি।

কখন থেকে শুরু হবে চেন্নাই ব্রেভস বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ ম্যাচ?

চেন্নাই ব্রেভস বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় চেন্নাই ব্রেভস বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ ম্যাচ

সরাসরি টিভিতে চেন্নাই ব্রেভস বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টস১৮ (Sports18) টিভি চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাই ব্রেভস বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ ম্যাচ

সরাসরি অনলাইন চেন্নাই ব্রেভস বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ ম্যাচ দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Nov 30, 2023 04:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).