T10 League Live Streaming: টিম আবুধাবি বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ, সরাসরি দেখুন
টিম আবুধাবি বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়
আজ ১ ডিসেম্বর, শুক্রবার আবুধাবি টি-১০ লিগের ১০ নম্বর ম্যাচে টিম আবুধাবি (Team Abu Dhabi) ও মরিসভিল স্যাম্প আর্মি (Morrisville Samp Army) মুখোমুখি হবে। নর্দান ওয়ারিয়র্স (Northern Warriors) গতকাল ১০ উইকেটের বিশাল ব্যবধানে টিম আবুধাবিকে হারিয়েছে। যেখানে প্রথমে ব্যাট করে টিম আবুধাবি ৭ উইকেটে ১০৩ রান করে যেখানে তাবরেজ শামসি ২টি উইকেট নেন। এরপর বিনা উইকেট হারিয়ে ৯ ওভারেই কেনার লুইস (Kennar Lewis) এবং হজরতুল্লাহ জাজাই (Hazratullah Zazai) রান তাড়া করে ফেলেন। দুটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে আবুধাবি। অন্যদিকে, মরিসভিল স্যাম্প আর্মি সাত উইকেটে দ্য চেন্নাই ব্রেভসকে (The Chennai Braves) হারায়। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৯৭ রান করে চেন্নাই এবং রান তাড়া করতে নেমে মরিসভিল ৯.৫ ওভারে ৩ উইকেটে ৯৯ রান করে জয় তুলে নেয়। এই মুহূর্তে একটি জয় এবং একটি হার নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে স্যাম্প আর্মি। IND vs AUS 4th T20I: রায়পুরে জয় তুলে সিরিজ নিজের নামে করবে সূর্যরা, নাকি ফের অঘটন ঘটাবে অজিরা; সরাসরি দেখুন
That’s the way to finish off a thriller 😮💨#MSAvCB #ADT10 #CricketsFastestFormat #AbuDhabiT10 #InAbuDhabi pic.twitter.com/qls3CapwoL— T10 Global (@T10League) November 30, 2023
মরিসভিল স্যাম্প আর্মি স্কোয়াড: আন্দ্রেস গাউস (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, মঈন আলী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, বাসিল হামিদ, মহম্মদ ইরফান, জেসন হোল্ডার, পিটার হাটজোগ্লু, সালমান ইরশাদ, কায়েস আহমেদ, ওবাস পিনার, জর্জ গার্টন, ইব্রাহিম জাদরান, বাস ডি লিড, আনশ ট্যান্ডন, মোনাঙ্ক প্যাটেল, তাদিওয়ানাশে মারুমানি, মাহিশ থিকসানা, দেওয়াল্ড ব্রেভিস।
টিম আবুধাবি স্কোয়াড: টম ব্যান্টন (উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, কলিন ইনগ্রাম, লিউস ডু প্লুই, ডোয়াইন প্রিটোরিয়াস (অধিনায়ক), আসিফ খান, আলিশান শারাফু, জেমস ফুলার, রোলফ ভ্যান ডার মারওয়ে, ইথান ডিসুজা, রুম্মান রইস, বিনুরা ফার্নান্দো, টাইমাল মিলস, মহম্মদ নওয়াজ, কাইল মেয়ার্স, ফিলিপ সল্ট, কিমো পল, দিলশান মাদুশাঙ্কা ও নূর আহমেদ।
কবে, কোথায় আয়োজিত হবে টিম আবুধাবি বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ ম্যাচ?
১ ডিসেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium, Abu Dhabi) টি-১০ লিগ ম্যাচে মুখোমুখি হবে টিম আবুধাবি বনাম মরিসভিল স্যাম্প আর্মি।
কখন থেকে শুরু হবে টিম আবুধাবি বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ ম্যাচ?
টিম আবুধাবি বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় টিম আবুধাবি বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ ম্যাচ
সরাসরি টিভিতে টিম আবুধাবি বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টস১৮ (Sports18) টিভি চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন টিম আবুধাবি বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ ম্যাচ
সরাসরি অনলাইন টিম আবুধাবি বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ ম্যাচ দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Dec 01, 2023 04:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

