Sunrisers Eastern Cape vs Joburg Super Kings, Eliminator, SA20 2025 Dream XI Prediction: সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম জোবার্গ সুপার কিংস, এলিমিনেটর, ম্যাচে জয় আসবে কার ঝুলিতে? একনজরে এসএ২০ Dream XI Prediction

সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম জোবার্গ সুপার কিংসের এই এলিমিনেটর ম্যাচ আজ বুধবার ৫ ফেব্রুয়ারি আয়োজিত হবে। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল

Sunrisers Eastern Cape vs Joburg Super Kings, Eliminator, SA20 2025 Dream XI Prediction: সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম জোবার্গ সুপার কিংস, এলিমিনেটর, ম্যাচে জয় আসবে কার ঝুলিতে? একনজরে এসএ২০ Dream XI Prediction
Sunrisers Eastern Cape vs Joburg Super Kings (Photo Credit: Sunrisers Eastern Cape/ X)

Sunrisers Eastern Cape vs Joburg Super Kings, Eliminator, SA20 2025 Dream XI Prediction: এসএ২০ ২০২৫ প্লে-অফের লড়াই হবে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম জোবার্গ সুপার কিংসের এই এলিমিনেটর ম্যাচ আজ বুধবার ৫ ফেব্রুয়ারি আয়োজিত হবে। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ তিন ম্যাচ হেরে খারাপ করলেও পাঁচটি জয় এবং পাঁচটি পরাজয়ের সাথে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, জোবার্গ সুপার কিংস লিগ পর্বে চারটি জয়, পাঁচটি পরাজয় এবং একটি ফলাফল ছাড়াই পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। ডারবানের সুপার জায়ান্টসের কাছে বৃষ্টিবিঘ্নিত হারের পর এই ম্যাচে নামছে তারা। ১৬ ওভারে ১৪৭ রানের সংশোধিত লক্ষ্য তাড়া করতে নেমে ১১ রান কম করে মাত্র ১৩৫/৯ রান করে তারা। Desert Vipers vs Dubai Capitals, Qualifier 1, ILT20 2025 Dream XI Prediction: ডেজার্ট ভাইপার্স বনাম দুবাই ক্যাপিটালস, প্রথম কোয়ালিফায়ার ম্যাচে জয়ী হবে কোন দল? একনজরে আইএলটি২০ Dream XI Prediction

পিচ রিপোর্ট এবং টস প্রেডিকশন

সেঞ্চুরিয়নের ট্র্যাক এই মরসুমে সবচেয়ে বেশী রান এসেছে। এখানে খেলা শেষ ম্যাচে ৪০০-র বেশি রান এসেছিল। ব্যাটসম্যানরা এখানে সব শটেই চার ছয় মারতে পারে। অন্যদিকে বোলারদের স্কোরিং রেট সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তাই আজকেও এই ম্যাচ হাই-স্কোরিং হবে বলে মনে হয়। পেসাররা নতুন বলকে কাজে লাগাতে চাইবে। অন্যদিকে স্পিনারদের নিজেদের প্রতিভা কাজে লাগাতে টাইট লাইন এবং ভেরিয়েশনের উপর নির্ভর করতে হবে।

-টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচের তিনটিতেই জয় পাওয়া এই ভেন্যুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সম্ভাবনা রয়েছে অধিনায়কের।

সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম জোবার্গ সুপার কিংস, এলিমিনেটরের Dream X1 প্রেডিকশন

উইকেটরক্ষক: ট্রিস্টান স্টাবস, ডেভন কনওয়ে

ব্যাটসম্যান: ফাফ ডু প্লেসি, টম অ্যাবেল

অলরাউন্ডার: মার্কো জ্যানসেন, এইডেন মার্করাম, মঈন আলী

বোলার: রিচার্ড গ্লিসন, ওটনিল বার্টম্যান, হার্ডাস ভিজোলেন, মাথিশা পাথিরানা

অধিনায়ক অপশন: মার্কো জ্যানসেন/ ফাফ ডু প্লেসি

সহ-অধিনায়ক অপশন: ডেভন কনওয়ে/ এইডেন মার্করাম

(The above story first appeared on LatestLY on Feb 05, 2025 05:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).