Steve Bucknor: ২ বার সচিন তেন্ডুলকরকে ভুল আউট দিয়েছিলাম, স্বীকার করলেন স্টিভ বাকনার

স্টিভ বাকনার (Steve Bucknor)। ক্রিকেট জগতে এক জনপ্রিয় নাম। এক সময় আইসিসির (ICC) এলিট প্যানেলের আম্পায়ার ছিলেন তিনি। আম্পায়ার হিসেব এক সময়ে সুনাম ছিল স্টিভ বাকনারের। কিন্তু সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) একাধিক বার ভুল আউট দিয়ে ভক্তদের বিরাগভাজন হয়েছিলেন তিনি। আর সে কথায় তিনি মনে করলেন। শুধু তাই নয় নিজের ভুলও স্বীকার করে নিলেন এক সময়ের বিখ্যাত এই আম্পায়ার।

Umpire Steve Bucknor (Photo Credits: Getty Images)

স্টিভ বাকনার (Steve Bucknor)। ক্রিকেট জগতে এক জনপ্রিয় নাম। এক সময় আইসিসির (ICC) এলিট প্যানেলের আম্পায়ার ছিলেন তিনি। আম্পায়ার হিসেব এক সময়ে সুনাম ছিল স্টিভ বাকনারের। কিন্তু সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) একাধিক বার ভুল আউট দিয়ে ভক্তদের বিরাগভাজন হয়েছিলেন তিনি। আর সে কথায় তিনি মনে করলেন। শুধু তাই নয় নিজের ভুলও স্বীকার করে নিলেন এক সময়ের বিখ্যাত এই আম্পায়ার।

এক রেডিও চ্যাট শোতে এসে স্টিভ বাকনর স্বীকার করেন যে, তিনি ২ বার সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) ভুল করে আউট দিয়েছেন। এর জন্য আজও অনুতপ্ত তিনি। ওই চ্যাট শোতে আইসিসির এলিট প্যানেলের প্রাক্তন আম্পায়ার বলেছেন, "অস্ট্রেলিয়ায় একবার (২০০৩ গাব্বা টেস্ট) সচিনকে এলবিডব্লিউ আউট দিয়েছিলাম। ওটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। জেসন গিলেসপির বল সচিনের পায়ে লাগায় এলবিডব্লিউ দিয়েছিলাম। পরে দেখি বল উইকেটের উপর দিয়ে যাচ্ছিল। সেদিন সচিন আউট ছিলেন না। পরে অনুতাপ হয়েছে।" আরও পড়ুন: Mashrafe Mortaza Tested Corona Positive: করোনা আক্রান্ত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

দ্বিতীয়বার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের আবদুর রজ্জাকের বলে সচিনকে আউট দিয়েছিলেন তিনি। বাকনার ভেবেছিলেন রজ্জাকের বল সচিনের ব্যাটে লেগেছে। কিন্তু রিপ্লেতে দেখা গিয়েছে বল ব্যাটেই লাগেনি। বাকনার বলেন, "ইডেনে আমি ক্যাচ আউট দিই। কিন্তু পরে দেখা যায় ব্যাটে বল লাগেনি। আসলে ওই ম্যাচটা ছিল ইডেন গার্ডেন্সে। বিরাট বড় স্টেডিয়াম। ওখানে খেলা হলে অনেক সময় আমরা কিছু শুনতে পেতাম না। সেদিনও তাই হয়েছিল। ওই ভুলের জন্য আমি আজও অনুতপ্ত।"

বাকনার বলছেন, কোনও ভুলই তিনি ইচ্ছাকৃত করেননি। আম্পায়াররা ইচ্ছাকৃত ভুল করে না। এতে তাঁদের নিজেদের কেরিয়ারেরই ক্ষতি। কারণ, আম্পায়ারিংয়ে ভুল হলে ভুলটাই সারাজীবন মনে রাখে সবাই। আসলে মানুষ মাত্রই তো ভুল হয়। তিনিও তেমনই ভুল করেছেন। তাই আজ অনুতাপ হচ্ছে।

Share Now
Advertisement

Advertisement
Advertisement
Share Now
Advertisement