Sachin Tendulkar: শুটিং স্পটে ব্যাট হাতে শচীন তেন্ডুলকর, দিলেন বরুন ধাওয়ান ও অভিষেক বচ্চনের বলের জবাব

শুটিংয়ের মাঝে ব্যাট হাতে খেলতে লাগলেন সচিন তেন্ডুলকর। আর তাঁর উদ্দেশ্যে বল কে করলেন জানেন? বলিউডের দুই তারকা বরুন ধাওয়ান ও অভিষেক বচ্চন। টেনিস বলেই চলতে লাগলো ম্যাচ। দুই বোলারের বল অতি সহজেই খেললেন ক্রিকেটের এই মহারথী।

Sachin Tendulkar: শুটিং স্পটে ব্যাট হাতে শচীন তেন্ডুলকর, দিলেন বরুন ধাওয়ান ও অভিষেক বচ্চনের বলের জবাব
শচীন তেন্ডুলকর (Photo Credits: Twitter)

মুম্বই, ৩০ আগস্ট: Sachin Tendulkar Playing With Varun Dhawan and Abhishek Bacchan: শুটিংয়ের মাঝে ব্যাট হাতে খেলতে লাগলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। আর তাঁর উদ্দেশ্যে বল কে করলেন জানেন? বলিউডের দুই তারকা বরুন ধাওয়ান (Varun Dhawan) ও অভিষেক বচ্চন (Abhishek Bacchan)। টেনিস বলেই চলতে লাগলো ম্যাচ। দুই বোলারের বল অতি সহজেই খেললেন ক্রিকেটের এই মহারথী।

আশেপাশের ক্রিউ মেম্বাররা ছুটে এসেছেন এমন নজিরবিহীন দৃশ্য দেখার জন্য। আরও পড়ুন, রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কার নিলেন 'সোনার মেয়ে' স্বপ্না বর্মন, দীপা মালিকের হাতে খেলরত্ন তুলে দিলেন রামনাথ কোবিন্দ

এমন ক্রিকেটের মহারথী ও বলিউডি তারকার জুটি কেই বা হাতছাড়া করে। এমনই মজার দৃশ্য ক্যামেরাবন্দি করল আশেপাশের লোকেরা। এই দুর্দান্ত মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন সচিন। টুইটারে টুইট করে জানান, খেলা আর কাজ দুটো একসাথে চালাতে পারলে বেশ ভালোই লাগে। আপলোড করার পর হু হু করে শেয়ার হতে থাকে এই ভিডিও। শুধু তিনি ব্যাটই করেননি। স্পিন বোলিংও করলেন বরুন ধাওয়ানকে। কয়েকজন ক্রিউ মেম্বারের সঙ্গেও খেলে নিলেন তিনি। অভিষেক বচ্চনও সচিনকে বল করার সুযোগ ছাড়লনা। জাতীয় ক্ৰীড়া দিবসের (National Sports Day) দিন এই ঘটনাটি ঘটেছিলো। আর তারপরই ভাইরাল এই ভিডিও।

(The above story first appeared on LatestLY on Aug 30, 2019 03:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).