SL vs BAN 2nd Test Live Scorecard: ফের ব্যর্থ এনামুল হক, কলম্বো টেস্টে হাল ধরলেন সাদমান-শান্ত, একনজরে স্কোরকার্ড
ওপেনিং করতে নেমে আজ ফের ব্যর্থ হয়েছেন এনামুল হক বিজয় (Anamul Haque)। ১০ বল খেলে ০ রানে তিনি ফিরে যান অসিথা ফার্নান্দোর (Asitha Fernando) বলে। স্ট্যাট বলছে, বাংলাদেশের হয়ে ওপেনিং ১০-এরও নীচে গড় তার।
Sri Lanka National Cricket Team vs Bangladesh National Cricket Team: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ২৫ জুন কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club, Colombo) আয়োজিত হয়েছে SL বনাম BAN-এর প্রথম দিনের ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। ওপেনিং করতে নেমে আজ ফের ব্যর্থ হয়েছেন এনামুল হক বিজয় (Anamul Haque)। ১০ বল খেলে ০ রানে তিনি ফিরে যান অসিথা ফার্নান্দোর (Asitha Fernando) বলে। স্ট্যাট বলছে, বাংলাদেশের হয়ে ওপেনিং ১০-এরও নীচে গড় তার। সাম্প্রতিক সময়ে ফর্ম নিয়ে বেশ হিমশিম খাচ্ছেন এনামুল। আজ মমিনুল হক (Mominul Haque) ভালো শুরু করলেও ২১ রানে আউট হয়ে ফিরে যান। তিনি বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় নাম লিখিয়েছেন। SL vs BAN 2nd Test Toss Update: টসে জিতে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ, জানুন দু'দলের একাদশ
টেস্টে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় মমিনুল হক
Mominul Surpasses Shakib 👑#WaltonSmartFridge #BDCricTime pic.twitter.com/qheAhFnsqd
— bdcrictime.com (@BDCricTime) June 25, 2025
এরপর ইনিংসের হাল ধরেন সাদমান ইসলাম (Shadman Islam)। লাঞ্চ ব্রেকের আগে তিনি ৮৬ বলে ৪৩ রান করে হাফসেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন। তার সঙ্গ দিচ্ছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। ২১ বলে ৭ রান করে তিনি ধীরে ধীরে দলের ইনিংস গড়ছেন। প্রথম সেশনে বাংলাদেশের স্কোর হয়-৭১/২। প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি করে শান্ত আজ বেশ আত্মবিশ্বাসী। তার দলের ব্যাটিং লাইনআপকে আরও শক্ত করতে কলম্বো টেস্টে দলে খেলেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট লাইভ স্কোরকার্ড
Lunch Break on Day 1️⃣ 🍴#WaltonSmartFridge #BDCricTime pic.twitter.com/UyrQnE3E6p
— bdcrictime.com (@BDCricTime) June 25, 2025
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

