IND vs AUS, Adelaide Test India Playing XI: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা ভারতের, দলে ঋদ্ধিমান সাহা, নেই শুভমান গিল, ঋষভ পন্থ

অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য প্রথম একাদশ (Playing XI) ঘোষণা করল ভারতীয় ক্রিকেট দল। ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন ও পৃথ্বী শ-কে দলে রাখা হয়েছে। তৃতীয় জোরে বোলার হিসেবে দলে রয়েছেন উমেশ যাদব। আগামীকাল অ্যাডিলেডে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই টেস্ট শুরুর একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ভারতের টিম ম্যানেজমেন্ট।

IND vs AUS, Adelaide Test India Playing XI: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা ভারতের, দলে ঋদ্ধিমান সাহা, নেই শুভমান গিল, ঋষভ পন্থ
File Image | Indian Cricket Team | (Photo Credits: Getty Images)

অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য প্রথম একাদশ (Playing XI) ঘোষণা করল ভারতীয় ক্রিকেট দল। ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন ও পৃথ্বী শ-কে দলে রাখা হয়েছে। তৃতীয় জোরে বোলার হিসেবে দলে রয়েছেন উমেশ যাদব। আগামীকাল অ্যাডিলেডে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই টেস্ট শুরুর একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ভারতের টিম ম্যানেজমেন্ট।

প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশ- বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা। আরও পড়ুন: ATK Mohun Bagan vs FC Goa: আইএসএলে আজ এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া; জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

উইকেট কিপারের হিসেবে ঋদ্ধিমান সাহা না ঋষভ পন্থ, কাকে খেলানো হবে তা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলার ছেলের ওপরেই উইকেট রক্ষার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

(The above story first appeared on LatestLY on Dec 16, 2020 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).