ILT20 2025 Dream XI Prediction & Live Streaming: শারজাহ ওয়ারিয়র্জ বনাম গালফ জায়ান্টসের আইএলটি২০ Dream XI Prediction, সরাসরি দেখবেন যেখানে

শারজাহ ওয়ারিয়র্জ বনাম গালফ জায়ান্টস, আইএলটি২০ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়। এই ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে জি নেটওয়ার্কে এবং অনলাইনে দেখা যাবে জিফাইভ অ্যাপে।

ILT20 2025 Dream XI Prediction & Live Streaming: শারজাহ ওয়ারিয়র্জ বনাম গালফ জায়ান্টসের আইএলটি২০ Dream XI Prediction, সরাসরি দেখবেন যেখানে
ILT20 2025 (Photo Credit: MI Emirates/ X)

Sharjah Warriorz vs Gulf Giants, ILT20 2025 Dream XI Prediction: শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আইএলটি২০ ২০২৫ এর ২১তম ম্যাচে শারজাহ ওয়ারিয়র্স গালফ জায়ান্টসের মুখোমুখি হবে। টিম সাউদির নেতৃত্বাধীন ওয়ারিয়র্স এখনও পর্যন্ত একটি কঠিন মরসুম কাটিয়েছে। তাদের ছয় ম্যাচে মাত্র দুটি ম্যাচেই জয় এসেছে। -১.৫২৭ নেট রান রেট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। সাউদি ও অ্যাডাম মিলনের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও ব্যাটিং লাইনআপ ধারাবাহিকতার জন্য লড়াই করেছে, বোলিংও বেশ হতাশাজনক। অন্যদিকে, গালফ জায়ান্টরাও কঠিন অবস্থানে রয়েছে। তারাও তাদের ছয় ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে। তবে নেট রান রেট (-০.৪৩৯) ভালো হওয়ায় পয়েন্ট টেবিলে শারজাহয়ের থেকে সামান্য উপরে অবস্থান করছে তারা। জর্ডান কক্স এবং মার্ক অ্যাডায়ারের মতো খেলোয়াড়রা দলের পক্ষে স্ট্যান্ডআউট পারফর্মার হয়েছেন ঠিকই কিন্তু প্রয়োজনীয় জয় নিশ্চিত করতে তাদের ছাড়া বাকিদেরও এগিয়ে আসতে হবে। SA20 2025 Dream XI Prediction & Live Streaming: জোবার্গ সুপার কিংস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের কী হবে এসএ২০ Dream XI Prediction? সরাসরি ম্যাচ দেখবেন যেখানে

পিচ রিপোর্ট এবং টস প্রেডিকশন

শারজাহ ক্রিকেট স্টেডিয়াম তার ফ্ল্যাট পিচ এবং ছোট বাউন্ডারির জন্য বিখ্যাত। একটি উচ্চ স্কোরিং ম্যাচের জন্য এটি একটি আদর্শ ভেন্যু। খেলার প্রথম পর্যায়ে পিচটি আক্রমণাত্মক স্ট্রোক তৈরিতে বেশ সাহায্য করে। এর ফলে ওপেনারদের আধিপত্য বিস্তারের সুযোগ থাকবে। ম্যাচ যত এগোবে, স্পিনাররা হয়তো কিছুটা সাহায্য পাবেন। তবে কন্ডিশন ব্যাটসম্যানদের জন্য অনুকূল থাকবে। চলতি মরসুমে এই ভেন্যুতে খেলা ম্যাচের শেষের দিকেও ট্র্যাকে খুব একটা হেরফের হয়নি।

-টস জেতা দলের প্রথমে বোলিং করার সিদ্ধান্ত ভালো হতে পারে। তাঁদের লক্ষ্য হওয়া উচিত একটি বড় টোটাল পোস্ট করা এবং তাড়া করার সময় প্রতিপক্ষকে চাপে ফেলা।

শারজাহ ওয়ারিয়র্জ বনাম গালফ জায়ান্টসের Dream X1 প্রেডিকশন

উইকেটরক্ষক: জনসন চার্লস, জর্ডান কক্স

ব্যাটসম্যান: জেসন রয়, জেমস ভিন্স, শিমরন হেটমায়ার, টম কোহলার-ক্যাডমোর

অলরাউন্ডার: মার্ক অ্যাডায়ার, গেরহার্ড ইরাসমাস, আয়ান আফজাল খান

বোলার: টিম সাউদি, অ্যাডাম মিলনে

অধিনায়ক অপশন: লকি ফার্গুসন/ জেসন রয়

সহ-অধিনায়ক অপশন: আয়ান আফজাল খান/ জেমস ভিন্স

Sharjah Warriorz vs Gulf Giants, ILT20 2025 Live Streaming

শারজাহ ওয়ারিয়র্স স্কোয়াডঃ টম কোহলার-ক্যাডমোর, জনসন চার্লস, আভিষ্কা ফার্নান্দো, জেসন রয়, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), রোহন মুস্তাফা, অ্যাশটন অ্যাগার, লুক ওয়েলস, টিম সাউদি (অধিনায়ক), অ্যাডাম মিলনে, মহম্মদ জাওয়াদুল্লাহ, অ্যাডাম জাম্পা, ইথান ডিসুজা, জুনায়েদ সিদ্দিকী, ভিরানদীপ সিং, হারমিত সিং, ভানুকা রাজাপাকসা, দিলশান মাদুশাঙ্কা, করিম জনত, কিমো পল, ট্রেভিন ম্যাথিউ।

গালফ জায়ান্টস স্কোয়াডঃ জেমস ভিন্স (অধিনায়ক) ইব্রাহিম জাদরান, জর্ডান কক্স (উইকেটরক্ষক) গেরহার্ড ইরাসমাস, শিমরন হেটমায়ার, টম কারান, আয়ান আফজাল খান, মার্ক অ্যাডায়ার, মহম্মদ জুহাইব, ব্লেসিং মুজারাবানি, ড্যানিয়েল ওরাল, টম আলসপ, ডমিনিক ড্রেকস, দুশান হেমন্ত, দীপেন্দ্র সিং আইরি, ওয়াহিদুল্লাহ জাদরান, মহম্মদ উজাইর খান, সাগির খান, অ্যাডাম লিথ, অলিভার রবিনসন।

শারজাহ ওয়ারিয়র্জ বনাম গালফ জায়ান্টসের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে শারজাহ ওয়ারিয়র্জ বনাম গালফ জায়ান্টস, আইএলটি২০ ২০২৫ ম্যাচ?

২৬ জানুয়ারি শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium) মুখোমুখি হবে শারজাহ ওয়ারিয়র্জ বনাম গালফ জায়ান্টস।

কখন থেকে শুরু হবে শারজাহ ওয়ারিয়র্জ বনাম গালফ জায়ান্টস, আইএলটি২০ ২০২৫ ম্যাচ?

শারজাহ ওয়ারিয়র্জ বনাম গালফ জায়ান্টস, আইএলটি২০ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন শারজাহ ওয়ারিয়র্জ বনাম গালফ জায়ান্টস, আইএলটি২০ ২০২৫ ম্যাচ?

শারজাহ ওয়ারিয়র্জ বনাম গালফ জায়ান্টস, আইএলটি২০ ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে জি নেটওয়ার্কে (Zee Network)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন শারজাহ ওয়ারিয়র্জ বনাম গালফ জায়ান্টস, আইএলটি২০ ২০২৫ ম্যাচ?

শারজাহ ওয়ারিয়র্জ বনাম গালফ জায়ান্টস, আইএলটি২০ ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে দেখা যাবে জিফাইভ অ্যাপে (ZEE5)।

(The above story first appeared on LatestLY on Jan 26, 2025 05:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).