Sharjah Warriors vs Dubai Capitals, ILT20 Live Streaming: শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কবে, কোথায়, কীভাবে দেখবেন আন্তর্জাতিক লিগ ২০২৩-এর শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালসের ম্যাচ জেনে নিন

Sharjah Warriors vs Dubai Capitals,  ILT20 Live Streaming: শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Moeen Ali (Photo Credit: Sharjah Warriors/Twitter)

২৬ জানুয়ারি বৃহস্পতিবার আন্তর্জাতিক লিগ ২০২৩-এর (International League 2023) ১৭ নম্বর ম্যাচে মুখোমুখি হবে শারজাহ ওয়ারিয়র্স (Sharjah Warriors) ও দুবাই ক্যাপিটালস (Dubai Capitals)। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium) অনুষ্ঠিত হবে ম্যাচটি। মইন আলির (Moeen Ali) নেতৃত্বাধীন ওয়ারিয়র্স চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের মাঝখানে রয়েছে। দুবাই ক্যাপিটালস (Dubai Capitals) ও গালফ জায়ান্টসের (Gulf Giants) বিরুদ্ধে সাম্প্রতিক জয় দিয়ে টুর্নামেন্টে ফিরতে শুরু করেছে তারা। জায়ান্টদের ২১ রানে হারিয়ে মাঠে নামবে আজ তারা। এদিকে, রভম্যান পাওয়েলের (Rovman Powell) নেতৃত্বাধীন ক্যাপিটালস শুরুটা করেছিল সুনীল নারাইনের (Sunil Narine) আবু ধাবি নাইট রাইডার্সকে (Abu Dhabi Knight Riders) হারিয়ে। কিন্তু সেখান থেকে তিনটি বড় পরাজয় তাদের ব্যাকফুটে ঠেলে দেয়। কিন্তু কায়রন পোলার্ডের (Kieron Pollard) এমআই এমিরেটসের (MI Emirates) বিপক্ষে ১৬ রানের জয় তাদের ছন্দে ফিরিয়ে আনে।

কবে, কোথায় আয়োজিত হবে শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালসের খেলা?

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium) শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস?

আন্তর্জাতিক লিগ ২০২৩-এর শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন জি-সিনেমাতে (Zee Cinema)। অনলাইনে দেখতে পাবেন জি-৫ (ZEE5) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jan 26, 2023 04:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).