Shahid Afridi: পঞ্চম কন্যাসন্তানের বাবা হলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি
ফের বাবা হলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। পরিবারে নতুন সদস্য আসতেই শুক্রবার একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন আফ্রিদি। আগেই চারবার পিতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি। চার কন্যাসন্তান রয়েছে তাঁর। পঞ্চমবারেও কন্যাসন্তানের পিতা হলেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। ফের বাবা হওয়ার আনন্দ ভাগ করে নিতে টুইটারে ছবি পোস্ট করে তিনি লেখেন, "অত্যাধিক শুভেচ্ছা ও আর্শীবাদ রয়েছে আমার উপর... আগেই রয়েছে ৪ দারুণ কন্যা, পঞ্চম সন্তানও কন্যা জন্ম নিয়েছে, আল্লহামদুল্লিহা... আমার শুভাকাঙ্খীদের জন্য এই সুখবরটি শেয়ার করলাম..।"

ছবিতে দেখা যাচ্ছে শাহিদ আফ্রিদি সদ্যোজাত কন্যাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পাশে রয়েছেন আরও চার কন্যা। মামাতো বোন নাদিয়া আফ্রিদিকে বিয়ে করেছিলেন শাহিদ আফ্রিদি। তারকা ক্রিকেটারের চার কন্যার নাম- আকশা (Aqsa), আজওয়া (Ajwa), আনসা (Ansha) এবং আসমারা (Asmara)।
The Almighty’s infinite blessings & mercy are upon me...already having been granted 4 wonderful daughters I have now been blessed with a 5th, Alhamdulillah. Sharing this good news with my well-wishers... #FourbecomeFive pic.twitter.com/Yb4ikjghGC
— Shahid Afridi (@SAfridiOfficial) February 14, 2020
পঞ্চমবার কন্যাসন্তান জন্ম হওয়ার পরে পিতা আফ্রিদিকে সকলে শুভেচ্ছা জানাচ্ছেন। ক্রিকটের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে বিবেচিত আফ্রিদির সোশাল মিডিয়ায় দুর্দান্ত ফ্যান-ফলোয়িং রয়েছে। বাবা হওয়ার জন্য তাঁক নেটিজেনরা শুভেচ্ছা এবং অভিনন্দনবার্তায় ভরিয়ে দিচ্ছে।
(The above story first appeared on LatestLY on Feb 15, 2020 01:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).